শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টাইগাররা ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানেই থামিয়ে দিল

দলটা অনেক দুর্বল, খুবই কমজোরি। মূল দলের প্রায় ডজনখানেক ক্রিকেটারই করোনার অজুহাতে আসেননি বাংলাদেশে। যে কারণে দুর্বল দলটিই বাংলাদেশ সফরে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাই বলে কি এভাবে আত্মসমর্পণ করবে তারা?

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে মাত্র ১২২ রানেই থেমে যেতে বাধ্য হলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। খেলেতে পেরেছে কেবল ৩২.২ ওভার।

সাকিব আল হাসান, অভিষিক্ত পেসার হাসান মাহমুদ, অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান কিংবা স্পিনার মেহেদি হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনেই বালির বাঁধের মতো উড়ে গেছে ক্যারিবীয়দের সব প্রতিরোধ।

দীর্ঘদিন পর মাঠে ফেরা সাকিব আল হাসান ও আজই প্রথমবারের মতো খেলতে নামা হাসান মাহমুদ- এ দুই বোলারের ভেলকিতেই মূল কুপোকাত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। যদিও শুরুটা করেছিলেন মোস্তাফিজুর রহমান, একটি উইকেট গেছে মেহেদি হাসান মিরাজের ঝুলিতেও। জিততে হলে মাত্র ১২৩ রান করলেই হবে টাইগারদের।

অভিষিক্ত হাসান মাহমুদ মাত্র ২৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। তার চেয়েও এগিয়ে সাকিব আল হাসান। শুরু থেকেই আক্রমণাত্মক বোলিং করে ৭.২ ওভারে মাত্র ৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন সাবেক বিশ্বসেরা এ অলরাউন্ডার। এছাড়া মোস্তাফিজুর রহমান নিয়েছেন ২ ও মেহেদি মিরাজের শিকার ১ উইকেট।

প্রায় ১০ মাস পর খেলতে নেমে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। অভিষেক হয় হাসান মাহমুদের। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামেন ছয়জন- আকিল হোসেন, আন্দ্রে ম্যাকার্থি, চেমার হোল্ডার, জশুয়া ডা সিলভা, কাইল মায়ারস এবং এনক্রুমাহ বোনার।

ক্যারিবীয়দের ব্যাটিংয়েও স্পষ্ট ছিল অনভিজ্ঞতার ছাপ। বলের লাইন-লেন্থ ঠিকঠাক না বুঝেই শট খেলেছেন একেকজন, হারিয়েছেন নিজেদের উইকেট। মাঝে ষষ্ঠ উইকেটে রভম্যান পাওয়েল ও কাইল মায়ারসের ৫৯ রানের জুটি ব্যতীত ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ছিল না তেমন কিছুই। অভিষিক্ত মায়ারস করেন ৪০, রভম্যান পাওয়েলের ব্যাট থেকে আসে ২৮ রান।

এ দুজন ব্যতীত দুই অঙ্কে যেতে পেরেছেন আর মাত্র দুজন- অধিনায়ক জেসন মোহাম্মদ (১৭) ও আন্দ্রে ম্যাকার্থি (১২)। বাকি ছয়জনই ফিরেছেন এক অঙ্কে। ইনিংসের দ্বিতীয় ওভারে সহ-অধিনায়ক সুনিল অ্যামব্রিসকে দিয়ে শুরু, যা শেষ হয়েছে ৩৩তম ওভারে আলঝারি জোসেফের মাধ্যমে। প্রথম উইকেট নেন মোস্তাফিজ আর শেষেরটি যায় সাকিব আল হাসানের ঝুলিতে।

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ওবিস্তারিত পড়ুন

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বাংলাদেশে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের লক্ষ্যে সরকারের সঙ্গে বিশ্ববিস্তারিত পড়ুন

  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • আইসিসির সভায় বদলে গেল ক্রিকেটের যেসব নিয়ম
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • বিশ্বের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে রোনালদো, মেসি কততম?
  • ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট
  • খুলনা বিভাগ মাতাল সাতক্ষীরার ক্ষুদে ফুটবলাররা
  • বিসিবি নির্বাচন নিয়ে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • পাকিস্তানকে হারিয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ
  • মেসির চোখে বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে যারা