সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশও বর্ণবাদের বিরুদ্ধে শামিল হলো

গতবছরের মাঝামাঝি সময় থেকেই বিশ্বব্যাপী চলছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। যুক্তরাষ্ট্রে পুলিশের অমানবিক নির্যাতনে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সরব হয় পুরো বিশ্ব, একযোগে শুরু হয় কৃষ্ণাঙ্গদের নিরাপত্তার আন্দোলন। অন্যান্য অঙ্গনের তারকাদের মতো বিশ্ব ক্রীড়াঙ্গনও অংশ নিয়েছে এতে।

এবার দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার- আন্দোলনে শামিল হলেন তামিম ইকবাল, সাকিব আল হাসানরাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা হাঁটু গেড়ে এক হাত ওপরে তুলে এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। যা নিজেদের সবশেষ দুই সিরিজেই নিয়মিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

এছাড়া ম্যাচ শুরুর আগে ছোট্ট পরিসরে মহান স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিও উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার অংশ হিসেবে দুই দলের অধিনায়ককে মাঝে রেখে ওড়ানো হয় বেলুন, প্রেসিডেন্টস বক্সের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

এদিকে বৃষ্টির কারণে মাত্র ১৮ মিনিট পরই বন্ধ হয়ে যায় মাঠের খেলা। বন্ধ হওয়ার আগে ৩.৩ ওভার ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। সহ-অধিনায়ক সুনিল অ্যামব্রিসের উইকেট হারিয়ে তারা করতে পেরেছে ১৫ রান। আউট হওয়া অ্যামব্রিস ৫ বলে করেছেন ৭ রান। এখন অপরাজিত আছেন দুই অভিষিক্ত জশুয়া ডা সিলভা (৯ বলে ৪) ও আন্দ্রে ম্যাকার্থি (৭ বলে ৪)।

উল্লেখ্য, টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ দলে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। এছাড়া একাদশে সবমিলিয়ে পরিবর্তন ছয়টি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশে অভিষেক হয়েছে ছয়জনের।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
সুনিল অ্যামব্রিস, জশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনার, জেসন মোহাম্মদ, রভম্যান পাওয়েল, কাইল মায়ারস, জাহমার হ্যামিলটন, রেয়মন রেইফার, আলঝারি জোসেফ ও চেমার হোল্ডার।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর