মে, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কালিগঞ্জে জমি বিরোধে মারপিটে শশুর ও গৃহবধু আহত

জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের মারপিটে এক বৃদ্ধ ও তার পুত্রবধুকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৭টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের দড়িসৈয়দ আলীপুর (চুনাখালী) গ্রামে। সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত উপজেলার দড়িসৈয়দ আলীপুর (চুনাখালী) গ্রামের মৃত আফিল উদ্দীনের পুত্র আব্দুল বারী (৮২) এবং তার পুত্রবধু ফরিদা খাতুন (৩০) কে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্ধার করে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে হাসপাতালে আহত আব্দুল বারী বাদী হয়ে তার পুত্রবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের জেলে পরিবার নিরাপত্তাহীনতায়, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

কালিগঞ্জের জগবাড়ীয়া খাল উন্মুক্ত’র দাবীতে আন্দোলনকারী সংখ্যালঘু পরিবার নিরাপত্তাহীনতায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের জেলা সমিতির সভাপতি শ্রী কুমার মন্ডল। তিনি বলেন-আমিসহ কালিগঞ্জের জেলে পরিবারের সদস্যরা আপনাদের দারস্থ হয়েছি মিথ্যা মামলাসহ নানান হুমকী ধমকীর প্রতিবাদ ও ভুমিদস্যুদের কবল হতে সরকারী জলমহল উন্মুক্তের দাবী নিয়ে। সাতক্ষীরার কালিগঞ্জের অতি জনগুরুত্বপূর্ণ সরকারী জলমহল বিএনপি নেতা আজিজ শেখসহ তার দোসররা দীর্ঘদিনবিস্তারিত পড়ুন
টিভির পর্দায় আছেন ভুল ধরা পার্টি, জনগণের পাশে নেই : ড. হাছান

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এই করোনা মহামারিতে বিএনপি ও তাদের মিত্রদের টেলিভিশনের পর্দায় দেখা গেলেও জনগণের পাশে তারা নেই। তারা নিজেরা কোনো কাজ করে না শুধু অন্যের ভুল ধরাই তাদের কাজ, তাই আমি তাদের নাম দিয়েছি ‘ভুল ধরা পার্টি’।’ শনিবার দুপুরে মন্ত্রীর নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মরহুম এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে ড. হাছান মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের চলমান করোনাকালীন উদ্যোগেবিস্তারিত পড়ুন
আশাশুনিতে স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশন

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদে স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশনে বসেছেন গোপনে বিয়ে করা স্ত্রী। শুক্রবার দুপুর ১২টা থেকে তার স্বামী শারিউল্লাহ বাহারের বাড়িতে অবস্থান করছেন একই ইউনিয়নের জামালনগর গ্রামের ফারুক গাজীর মেয়ে। তবে মেয়েটি তার স্বামীর বাড়িতে অবস্থান নেওয়ার পর তার বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়। মেয়েটি জানান, ২০০৬ সালে ৮ম শ্রেণিতে পড়া অবস্থায় তার বিয়ে হয় আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে। সেখানে ২-৩ বছর সংসার করার পর স্বামীর সাথেবিস্তারিত পড়ুন
খুলনায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন বাদামতলায় সড়ক দুর্ঘটনায় আরআরএফ’র (রেঞ্জ রিজার্ভ ফোর্স) পুলিশ কনস্টেবল দিপক (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) সামনে আরআরএফ পুলিশ কনস্টেবল দিপক (ক. নং-৭৮৮) মোটরসাইকেলযোগে বাদামতলা থেকে আরআরএফের দিকে যাওয়ার সময় শিরোমণি দিকে থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পড়েন দিপক। এসময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরেবিস্তারিত পড়ুন
এবার পর্যটন নগরীর হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে লকডাউনে পর্যটনের সব অনুষঙ্গ বন্ধ থাকলেও কক্সবাজার শহরের কলাতলীতে সি পার্ল-২ নামের আবাসিক হোটেল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে হোটেলের কর্মী বেড পরিষ্কার করতে গিয়ে তরুণীকে ফ্যানের সঙ্গে জুলন্ত অবস্থায় দেখতে পান। পরে কক্সবাজার সদর থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার উদ্ধার করে। হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হোটেলের কেয়ারটেকার মোতাহেরবিস্তারিত পড়ুন
আজ মহান মে দিবস

মহান মে দিবস আজ। দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য ‘মালিক-শ্রমিক নির্বিশেষ মুজিববর্ষে গড়বো দেশ’। মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন
রাজধানীতে ছেলের ইটের আঘাতে মা নিহত

রাজধানী যাত্রাবাড়ীর কাজলা উত্তরপাড়া এলাকায় ছেলের ইটের আঘাতে প্রাণ হারিয়েছেন পারভীন আক্তার (৪৫) নামের এক নারী। শুক্রবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের ছোট মেয়ে ঝর্না আক্তার বলেন, ‘রাতে আমার সাড়ে তিন বছর বয়সী ছোট ভাই ভাত খাওয়ার জন্য চিৎকার করছিল। এসময় মা তাকে একটা থাপ্পর মারেন। এ নিয়ে আমার বড় ভাই সজিব আহম্মেদের সঙ্গে ময়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই ইট দিয়ে মায়ের মাথায়বিস্তারিত পড়ুন
করোনা আতঙ্কে ছুঁয়ে দেখছে না কেউ
ভারতে মৃত মায়ের পাশে অভুক্ত পড়ে আছে ১৮ মাসের শিশু

মৃত মায়ের পাশেই দুই দিন পড়ে ছিল ১৮ মাসের অভুক্ত শিশু। অথচ তার মায়ের করোনায় মৃত্যু হয়েছে সন্দেহে শিশুটিকে উদ্ধারে ছুটে আসেননি কোনো প্রতিবেশী। অবশেষে পুলিশ এসে কোলে তুলে নেয় শিশুটিকে। ভারতের মহারাষ্ট্রের পুণেতে হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত নারী পুণের পিমরি চিঞ্চবাড় এলাকার বাসিন্দা। সোমবার (২৬ এপ্রিল) তার ঘর থেকে দুর্গন্ধ বার হতে শুরু কলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ওইবিস্তারিত পড়ুন
ঠাকুরগাঁওয়ে পুকুর খননে মিলল প্রাচীন মূর্তি

ঠাকুরগাঁওয়ে পুকুর খননকালে প্রাচীন আমলের চার কেজি ৬০ গ্রাম ওজনের একটি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে পুকুর খননকালে মূর্তিটি পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি তানভিরুল বলেন,‘বেগুনবাড়ী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে পুকুর খননকালে প্রাচীন আমলের কালো রংয়ের পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণেরবিস্তারিত পড়ুন

