মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টিভির পর্দায় আছেন ভুল ধরা পার্টি, জনগণের পাশে নেই : ড. হাছান

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এই করোনা মহামারিতে বিএনপি ও তাদের মিত্রদের টেলিভিশনের পর্দায় দেখা গেলেও জনগণের পাশে তারা নেই। তারা নিজেরা কোনো কাজ করে না শুধু অন্যের ভুল ধরাই তাদের কাজ, তাই আমি তাদের নাম দিয়েছি ‘ভুল ধরা পার্টি’।’

শনিবার দুপুরে মন্ত্রীর নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মরহুম এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে ড. হাছান মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের চলমান করোনাকালীন উদ্যোগে দিনমজুর ও দরিদ্রদের মাঝে খাদ্র্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ড. হাছান বলেন, ‘মাঝে মধ্যে তাদের (বিএনপি ও মিত্রদের) ঢাকা শহরে প্রেসক্লাবের সামনে, সংবাদ সম্মেলন করার জন্যে নয়াপল্টনে অথবা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দেখা যায় নতুবা ঘর থেকে অনলাইনে সংযুক্ত হয়ে সরকারের সমালোচনা করেন তারা। এছাড়া তাদেরকে সমগ্র বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা।’

‘আমরা যে কাজ করছি, সেটাতে কোনো ভুল আছে কিনা, শুধু সেটাই তারা খুঁজে বেড়ায়, নিজেরা কোনো কাজ করে না, তাই আমি তাদের নাম দিয়েছি- ভুল ধরা পার্টি’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এই ধরণের ভুল ধরা পার্টি রাঙ্গুনিয়ায়ও আছে, তাদেরকে এখন দেখা যাচ্ছে না, ভোটের সময় দেখা যাবে। তখন তাদের জিজ্ঞেস করতে হবে, এতদিন তারা কোথায় ছিল?’

‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার প্রথম ঢেউয়ে সরকারের পক্ষ থেক সাত কোটির বেশি মানুষকে ত্রাণ দেয়া হয়েছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে ১ কোটি ২৫ লাখ মানুষকে ত্রাণ দেয়া হয়েছিল, এর বাইরেও অনেকে ব্যক্তিগতভাবে ত্রাণ দিয়েছিল’, জানান ড. হাছান। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়েও মেহনতি মানুষের দল আওয়ামী লীগ গরীব মানুষের পাশে আছে, ত্রাণ দিচ্ছে, কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে।

এনএনকে ফাউন্ডেশনের সমন্বয়কারী আবদুর রউফ মাষ্টারের সভাপতিত্বে ও এমরুল করিম রাশেদের সঞ্চালনয়ায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ইউএনও মাসুদুর রহমান এবং মেয়র শাহজাহান সিকদার ।

এদিন রাঙ্গুনিয়া পৌরসভা, চন্দ্রঘোনা, মরিয়মনগর, পদুয়া ও শ্রীপুর-খরন্ধীপ ইউনিয়নের দুই হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ক্রমান্বয়ে দশ হাজার পরিবারে এসহায়তা পৌঁছে দেয়া হবে বলে জানান এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তারা।

এর পরপরই তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় বক্তব্য রাখেন। সরকারি-বেসরকারি সকল সহায়তা অসহায় মানুষের কাছে পৌঁছে দেবার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বাবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতারবিস্তারিত পড়ুন

  • বিভেদ-বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা তালি বাজাবে: রিজভী
  • হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ
  • বিরোধীদল এখন নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • ঢাকার চারপাশের নৌপথে বেসরকারি উদ্যোগে চলবে ওয়াটার বাস
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • পুলিশের ওপর হামলা হতে পারে, এমন সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি