বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের জেলে পরিবার নিরাপত্তাহীনতায়, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

কালিগঞ্জের জগবাড়ীয়া খাল উন্মুক্ত’র দাবীতে আন্দোলনকারী সংখ্যালঘু পরিবার নিরাপত্তাহীনতায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের জেলা সমিতির সভাপতি শ্রী কুমার মন্ডল।

তিনি বলেন-আমিসহ কালিগঞ্জের জেলে পরিবারের সদস্যরা আপনাদের দারস্থ হয়েছি মিথ্যা মামলাসহ নানান হুমকী ধমকীর প্রতিবাদ ও ভুমিদস্যুদের কবল হতে সরকারী জলমহল উন্মুক্তের দাবী নিয়ে। সাতক্ষীরার কালিগঞ্জের অতি জনগুরুত্বপূর্ণ সরকারী জলমহল বিএনপি নেতা আজিজ শেখসহ তার দোসররা দীর্ঘদিন ভূয়া কাগজপত্রের বলে জবরদখল করে আসছে। ভুমি সন্ত্রাসীরা প্রশাসনের নাকের ডগায় খালের মাঝখানে বাঁধদিয়ে মাছচাষ করছে। খালটি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ভেগেরহাট খোলা থেকে বামনহাট পযর্ন্ত ৬ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ। ঐতিহ্যবাহী জগবাড়ীয়া খালটি নামে-বেনামে দখল করে এর রূপ ও নাম পরিবর্তন করা হচ্ছে পরিকল্পিত ভাবে। আর এভাবেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখের সামনেই ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে জনগুরুত্বপুর্ণ সরকারি খালগুলো। যেন বলার কিছু নেই, দেখারও কেউ নেই। যে যার মতো দখল করে নিয়েছে জনগুরুত্বপুর্ণ সরকারি সম্পত্তি। খালটি দীর্ঘদিন যাবৎ উন্মুক্ত ছিল বর্তমানে স্থানীয় কিছু প্রভাবশালীরা খালটি নিজেদের জায়গা দাবী করে দখল করে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ৪০ বিঘা জমি দখলে নিয়েছে উল্লেখিত ভুমিদস্যরা। এসব প্রভাবশালীদের খাল দখলের কারণে জগবাড়ীয়া খালটি বিলীন হতে বসেছে।

তিনি আরো বলেন, স্থানীয় গ্রামবাসী রমেশ মন্ডল, সন্ন্যাসি মন্ডল, তরু মন্ডল, ভারতী মন্ডলের সহ একাধিক ব্যক্তির পূর্ব পুরুষ থেকে আমরা এই খালটিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলাম। এই খালটির প্রায় ৬ বিঘা এরিয়া জুড়ে খালের মাঝখান হতে খুঁটি পুঁতে বেড়া দিয়ে দখল করা শুরু করেছিল ঐ এলাকার বানিয়াপাড়া গ্রামের ভুমিদস্যু সব্বান আলী শেখের দুই ছেলে সাইদুল ইসলাম ও সিরাজুল ইসলাম। যা ইতিমধ্যে আপনাদের লিখনীর ফলে স্থানীয় প্রশাসন ঘেরাবেঁড়া উচ্ছেদ করে দিয়েছেন। তবে বানিয়াপাড়া খালের প্রায় ২৭ বিঘা এরিয়া জুড়ে ২০১৩ সাল থেকে দখল করে সেখানে মাছের প্রজেক্ট তৈরি করেছে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি, আলহাজ্ব আক্কাস আলী শেখ এর পুত্র ভুমিদস্যু আঃ আজিজ শেখ ও ছাত্রদলের সাবেক সভাপতি নুর ইসলাম শেখ। তারা খাল দখলে রেখে আছে বহল তবিয়তে। তাদের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতন, সরকারী সম্পত্তি জবরদখল, সহিংসতা সৃষ্টিকরা, ষড়যন্ত্রে লিপ্ত ও আইন অমান্যকরাসহ বিভিন্ন চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে। একটা সময় এই আজিজ শেখ সন্ত্রাসীর রাজত্ব কায়েম করেছিল কৃষ্ণনগর ইউনিয়নে। ভুমিদস্যু এই আজিজ শেখ কোন মৎস্যজীবি সমিতির সদস্য কিংবা ব্যক্তি নন তাহলে তিনি এটি কিভাবে ইজারা নিলেন কিভাবে? ইউনিয়ন ভূমি কর্মকর্তা জালাল উদ্দীনসহ কতিপয় কর্তা ব্যাক্তিদের সহযোগিতায় হীনস্বার্থ চরিতার্থ করে আসছে আজিজ ও তার সহোদর ধুরন্ধর নুর ইসলাম। তাদের বিরুদ্ধে সহজে কেহ মুখ খুলতে চায়না, তাদের আছে পেটুয়া বাহিনী ও সন্ত্রাসী বাহিনী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ইতোপূর্বে খাল দখলের খবরটি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হওয়ায় আমাদের নানান হুমকী ধমকি দিচ্ছে আজিজ বাহিনী। এমনকি আমাদের দমিয়ে রাখতে পরিকল্পিত ভাবে খাল উদ্ধারে অন্যতম সহযোগী বানিয়াপাড়া গ্রামের জমাত আলী গাজীর পুত্র কেরামত আলীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী মুলক সাজানো মামলা দিয়েছে। আমাকেও রেহাই দিবে না বলে আস্ফালন করছে। কেরামত আলীর বিরুদ্ধে মামলাটি প্রত্যাহারের দাবী জানাচ্ছি। সেই সাথে ষড়যন্ত্র মুলক মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমরা গনমাধ্যম কর্মীদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। আমরা চাই জাল যার জলা তার। ভুমিদস্যুদের হাত হতে সরকারী খাস সম্পত্তি দখলমুক্ত হোক। আমার পুর্ব পুরুষরা যেভাবে জগবাড়িয়া খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করেছে, আমরাও চাই ঐ খালে উন্মুক্ত অবস্থায় মাছ ধরে সংসার নির্বাহ করতে।

সংবাদ সম্মেলনে ভুমিদস্যুদের কবল হতে প্রশাসন দ্রুত খালটি উদ্ধার করে জনগনের জন্য উন্মুক্ত করার পাশাপাশি সরকারি সম্পত্তি জবরদখল কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

এসময় জেলে সমিতির সেক্রেটারী রবিন মন্ডল, সহ-সভাপতি রমেশ মন্ডল, দিবাশ কুমার, প্রশান্ত মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান