খুলনায় কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের


খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন বাদামতলায় সড়ক দুর্ঘটনায় আরআরএফ’র (রেঞ্জ রিজার্ভ ফোর্স) পুলিশ কনস্টেবল দিপক (৩০) নিহত হয়েছেন। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) সামনে আরআরএফ পুলিশ কনস্টেবল দিপক (ক. নং-৭৮৮) মোটরসাইকেলযোগে বাদামতলা থেকে আরআরএফের দিকে যাওয়ার সময় শিরোমণি দিকে থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ছিটকে পড়েন দিপক। এসময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর অপর মোটরসাইকেলটি দ্রুত পালিয়ে যায়।
নিহত কনস্টেবল দীপকের বাড়ি কুষ্টিয়ার কুমারখালির জোতপুর গ্রামে।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘কাভার্ডভ্যানটি আটক করা হলেও ড্রাইভার-হেলপার দুজনেই পালিয়ে গেছেন।’
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন


