মে, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
আজ কবিগুরুর ১৬০ তম জন্মদিন

আজ ২৫ বৈশাখ। বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন কালজয়ী এই কবি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বসাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ প্রতিভাদের একজন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে যার অবদান অসামান্য। তার হাত ধরেই বাংলা সাহিত্য পায় নতুন রূপ। ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও মননশীলতা দিয়ে বিশ্ব অঙ্গনে বিরল সম্মান আর্জন করেন তিনি। বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষারবিস্তারিত পড়ুন
ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে : শেখ হাসিনাকে মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয় বারের মতো শপথ গ্রহণ করায় মমতা ব্যানার্জিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে মমতা ব্যানার্জিও কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) পাঠানো চিঠিতে শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘আপনার শুভেচ্ছাবার্তা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, আপ্লুত। আপনাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই জয় বাংলার মা-মাটি-মানুষের জয়। উন্নয়নের জয়। আর সর্বোপরি, একতা, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সভ্যতা এবং সৌভ্রাতৃত্বের জয়।’ তিনি লেখেন, ‘গত ১০বিস্তারিত পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি ও মানবতার কবি : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বসাহিত্যের এক উজ্জ্বলতম নক্ষত্র। বাংলা ও বাঙালির অহংকার। প্রতিভা ও শ্রমের যুগলবন্দির সম্মিলনে তিনি অসাধারণ সব সাহিত্যকর্ম দিয়ে বাংলাসাহিত্যকে করেছেন ঐশ্বর্যমণ্ডিত। কালজয়ী এ কবি জীবন ও জগৎকে দেখেছেন অত্যন্ত গভীরভাবে। যা তার কবিতা, ছোটগল্প, উপন্যাস, নাটক, গীতিনাট্য, প্রবন্ধ, ভ্রমণকাহিনী, সঙ্গীত ও চিত্রকলার সহস্রধারায় উৎসারিত হয়েছে। আবহমান বাংলার রূপ যেমন তার সাহিত্যসৃষ্টিতে ভাস্বর হয়েছে, তেমনই মানবতাবাদী বাণী তার সাহিত্যকে দিয়েছে অতুলনীয় মহিমা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীবিস্তারিত পড়ুন
ময়মনসিংহের এিশালে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ইফতার

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ত্রিশাল বাসস্ট্যান্ডসহ বিভিন্ন মোড়ে ও কয়েকটি মসজিদে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার বিতরণ উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট চিকিৎসক ডা. মাহবুবুর রহমান লিটন। শুক্রবার (৭মে) কয়েক শত মানুষের মাঝে ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন ত্রিশাল থানা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি এনামুল হক ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন
ময়মনসিংহের মর্ডান স্পোর্টিং ক্লাবের দোয়া ও ইফতার

ময়মনসিংহের ত্রিশালে মর্ডান স্পোর্টিং ক্লাব ও জ্ঞানকোষ পাঠাগারের আয়জনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মডার্ণ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও ত্রিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচএম জোবায়ের হোসাইন, সেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াও’র চেয়ারম্যান জহির সরকার, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ এনামুল হক, সাংবাদিক মোঃ মনির হোসেন, ওয়াইম্যাক্স স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শরিফ নাফে আস সাবের (মনির), মর্ডাণ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কামাল আহমেদ, সহ সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার প্রত্যাবর্তন গণতন্ত্রের অগ্নিবীণার দেশে ফেরা : তথ্যমন্ত্রী

‘৭ মে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রের অগ্নিবীণার দেশে ফিরে আসা’ বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সীমিত পরিসরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ২০০৭ সালের এই দিনে জননেত্রী শেখ হাসিনা তৎকালীন সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য হয়ে দেশে ফিরে আসেন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘আপনারা জানেন,বিস্তারিত পড়ুন
মণিরামপুরে জুসপানে বিষক্রিয়ায় পিতা-পুত্রসহ তিনজন হাসপাতালে

কুড়িয়ে পাওয়া প্রাণের ম্যাঙ্গো ফ্রুটস জুস পান করে বিষক্রিয়ায় পিতা-পুত্রসহ একই পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার সকাল ১০ টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে দায়িত্বরত চিকিৎসক যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। আহতরা হলেন রফিকুল ইসলাম (৬৫) ও তার ছেলে আবু সাইদ (২৫) এবং পোতা ছেলে (পৌত্র) আশিকুর রহমান (১০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত এদেরবিস্তারিত পড়ুন
স্বাস্থ্যবিধি না মানলে অবস্থা ভারতের চেয়েও খারাপ হবে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, স্বাস্থ্যবিধি না মানলে অবস্থা ভারতের চেয়েও খারাপ হবে। তাই স্বাস্থ্য বিধি অবশ্যই মানতে হবে। শুক্রবার (৭ মে) বিকেলে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে ঈদুল ফিরত ও করোনায় দুঃস্থ্যদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণ হয়েছিল। তবে আবার বেড়েছে। করোনা রোগীর চিকিৎসায় দুই হাজার বেড ছিল। এখন ঢাকা শহরে রয়েছে আট হাজার বেড। সারাদেশে ১৩ হাজার। গত এক বছরে সারাদেশে ১৩০ হাসপাতালেবিস্তারিত পড়ুন
খালেদার শারীরিক অবস্থা অপরিবর্তিত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার (৭ মে) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান। অধ্যাপক ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা শুক্রবার দুপুরে খালেদা জিয়াকে পরীক্ষা করেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে তারা দেখেছেন গতকাল তার যে অবস্থা ছিল আজও তেমন আছে।বিস্তারিত পড়ুন
বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ সফল করতে ১৩টি নির্দেশনা

চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ সফল করতে ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার (৬ মে) খাদ্য মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, চলতি বোরো ২০২১ সংগ্রহ মৌসুমে ইতোমধ্যে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও ১০ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করে উপজেলাওয়ারি বিভাজন করে মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে। বোরো ২০২১ ধান ওবিস্তারিত পড়ুন

