সোমবার, জুন ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

দুস্থ পরিবারের মাঝে কদমতলা প্রেসক্লাবের ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুরে দুস্থ পরিবারের মাঝে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের নিজস্ব অর্থয়ানে কাশেমপুর বিভিন্ন এলাকার দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, যুগ্ন-সম্পাদক শেখ মিজানুর রহমান, মফিজুল ইসলাম, আবু রায়হান রাজু, সোহরাব হোসেন,শামীম হোসেন প্রমূখ।

বালু তুলতে বাধা দেয়ায় ইউএনওর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলামের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানায়। এ ঘটনায় অন্যতম হোতা মর্তুজা আলী মন্ডলকে (৫৫) গ্রেফতার করেছে। শুক্রবার (৭ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাড়িচালক সোহাগ মিয়া বাদী হয়ে মর্তুজা আলীসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (৬ মে) বিকেলে ব্রহ্মপুত্র থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ার জের ধরে হামলার ঘটনাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় একসময়ের অপরিহার্য ‘হারিকেন’ এখন চোখেই পড়ে না

তাসিন মাহমুদ, চতুর্থ শ্রেণিতে পড়ে। গেলো বছর ঘূর্ণিঝড় ‘আম্ফান’ সময় তাঁর জীবনে প্রথম স্বচক্ষে ‘হারিকেন’ দেখলো, স্পর্ষ করলো। ‘আম্ফান’ এর তান্ডবে সাতক্ষীরাঞ্চল যখন লন্ডভন্ড, গাছগাছালি, বৈদ্যুতিক খুঁটি, তার ও অন্যান্য স্থাপনা ভেঙ্গে গেছে তখন স্বাভাবিকভাবেই বিদ্যুত সরবরাহ স্থানভেদে কয়েকদিন বন্ধ ছিলো। সঙ্গত কারণে সেই কয়দিন মোমবাতির পাশাপাশি ‘হারিকেন’ দেখা গিয়েছিলো কিছু কিছু বাড়িতে। তবে ওই কয়দিনই। বাড়ির গৃহস্থলিরা অনেক বছর পর ফেলে রাখা জিনিষপত্র থেকে পুরোনো জরাজীর্ণ হারিকেন খুঁজে বের করেবিস্তারিত পড়ুন

যশোরে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

যশোর জেলা ছাত্রলীগের সাথে অসহায়, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক যশোরের সন্তান শেখ রিজওয়ান আলী। শুক্রবার যশোর শহরের দড়াটানায় প্রায় ৩০০ মানুষের মাঝে যশোর জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ইফতার বিতরণ করেন তিনি। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক রিজওয়ান বলেন, গত বছর করোনা মহামারী পরিস্থিতি শুরু থেকে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীবৃন্দ। ঠিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পরকীয়ার জেরে যুবককে শ্বাসরোধ করে হত্যা!

সাতক্ষীরায় আলমগীর হোসেন (২২) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ পাশ্ববর্তী এক পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ মে) সকালে সদর উপজেলার বকচরা গ্রামের আফছার আলীর পুকুর থেকে তার এ মরদেহ উদ্ধার করে পুলিশ। আলমগীর হোসেন বকচরা পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে। নিহতের বড় ভাই পরিবহন শ্রমিক মহিবুল্লাহ জানান, তার ছোট ভাইয়ের সঙ্গে পাশের বালিয়াডাঙা গ্রামের জনৈক আব্দুল জলিলের স্ত্রীর পরকীয়া ছিল। এ নিয়ে বিরোধও হয়েছে কয়েকবার। ধারণা করাবিস্তারিত পড়ুন

দেবহাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের আত্মহত্যা!

সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় প্রসাবের জ্বালা সহ্য না করতে পেরে মোহাম্মাদ আলী (৭০) নামে এক বৃদ্ধ রোগী আত্মহত্যা করেছেন। শুক্রবার (৭ মে) ভোর সাড়ে ৪টায় স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুমের পাশে এ আত্মহত্যার ঘটনা ঘটে। মোহাম্মাদ আলী উপজেলার টাউনশ্রীপুর গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ জানান, মোহাম্মাদ আলী গত বুধবার (৫ মে) প্রসাবের ইনফেকশন জনিত জ্বালাপোড়া নিয়ে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছির খালধার জামে মসজিদের ২য় তলা উদ্বোধন

কলারোয়ার কেঁড়াগাছির খালধার জামে মসজিদের দ্বিতীয় তলা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ.সভাপতি মুনছর আলী, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, মাস্টার সিরাজুল ইসলাম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, ব‍্যাংক কর্মকর্তা কামরুজ্জামান, যুবলীগ নেতা আজারুল ইসলাম, ইউনিয়ন প্রিমিয়াম ছাত্র সংঘের সভাপতি তৌহিদুজ্জামান, ইমাম হাফেজ আবু সাঈদ, মসজিদ কমিটির সভাপতি রূপচাঁদ বিশ্বাস,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি আটক

কলারোয়ায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি আবু হাসান (৫৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে পৌর সদরের মির্জাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। থানা সূত্র জানায়, খুলনার খালিশপুর থানায় একটি টাকা পয়সা লেনদেনের ঘটনায় তার নামে সিআর-৩৭৯/১৭ মামলায় ৩মাসের সাজা হয়। এরপরে সে পলাতক জীবন যাপন করে আসছিলো। আদালত তার বিরুদ্ধে একটি ওয়ারেন্ট জারি করে। বৃহস্পতিবার ভোররাতে এসআই আবু তাহের, এএসআই নুরুজ্জামান, এএসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার বাড়ী থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তুচ্ছ ঘটনায় এক ছাত্রকে মারপিটের অভিযোগ

কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসিফ ইকবাল (২৭) নামে এক ছাত্রকে মারপিটের অভিযোগ উঠেছে। আহতাবস্থায় তাকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের আকরাম আলীর ছেলে। আসিফ ইকবাল জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ওই ইউনিয়নের বিক্রমপুর মোড়ের কাছে দাড়িয়ে ছিলেন। এমন সময় বিক্রমপুর গ্রামের নরুল ইসলামের ছেলে বাবী কুদ্দুস এসে কোন কারণ ছাড়াই তার দিকে থু থু ফেলে এবং তার গায়ে লাগে। এতে তিনি প্রতিবাদবিস্তারিত পড়ুন

কর্তৃপক্ষ ও ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি

সাতক্ষীরার একটি রাস্তার মাটি ৮ মাস কেটে রাখায় জন-দূর্ভোগ চরমে

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দলুয়া শুক্তিয়া টিকারামপুর অঞ্চলের কয়েক হাজার মানুষ সরকারী কর্মকর্তাদের তদারকি না থাকা ও ঠিকাদারের গাফিলতিতে চরম ভোগান্তিতে পড়েছে। উন্নয়নের জন্য প্রায় দুই কিলোমিটার রাস্তা প্রায় ৮ মাসের অধিক সময় মাটি কেটে রাখার ফলে ওই এলাকায় এ জনদূর্ভোগ দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, টেন্ডারের মাধ্যমে খুলনার মেসার্স এম এম বিল্ডার্স নামের ঠিকাদারী প্রতিষ্ঠান প্রায় ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে এক বছর আগে রাস্তাটি উন্নয়নের কার্যাদেশবিস্তারিত পড়ুন