বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় আরও ৫০ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যুর দিনে আরো ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১৬ জনের। শনাক্তের হার ৪৩ দশমিক ১ শতাংশ। রোববার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার। এদিকে সাতক্ষীরায় করোনা আক্রান্তের হার উর্দ্ধগতি থাকায় টানা তৃতীয় সপ্তাহ লকডাউন এর আজ দ্বিতীয় দিন। আইনশৃঙখলা বাহিনী শহরের মোড়ে মোড়ে কঠোর অবস্থানে থাকলেও সংক্রমণের হটস্পট সুলতানপুর বড় বাজারবিস্তারিত পড়ুন

কেশবপুরে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেলেন ৫ পরিবার

জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে রবিবার সকাল ১১ টায় সারাদেশে ভিডিও কনফারেন্স ও টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ৩ হাজার ৩ শত ৪০ টি পরিবারকে প্রধান অতিথি হিসাবে জমি-সহ গৃহপ্রদান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিযিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে কেশবপুর উপজেলায় ভুমিহীন-গৃহহীনবিস্তারিত পড়ুন

তালায় গৃহবধূর শ্লীলতাহানী চেষ্টার অভিযোগে আটক ১

সাতক্ষীরা তালায় এক গৃহবধূর শ্লীলতাহানি করার অভিযোগে প্রদীপ মন্ডলকে (৩৬) আটক করেছে পুলিশ। রবিবার (২০জুন) সকালে শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। প্রদীপ মন্ডল খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে সন্তোষ মন্ডলের ছেলে। মামলার বিবরণে জানাযায়, শাহাপুর গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে প্রদীপ মন্ডল (৩৬) গত ১৮ জুন দুপুরে বাড়ীতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী এক গৃহবধুকে শ্লীলতাহানির চেষ্টা করে । এ সময় গৃহবধুর চিৎকারে পাশর্^বতী লোকজন এগিয়ে আসলে প্রদীপ পালিয়ে যায়। গৃহবধুরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বাঁধ সংস্কারে বন কেটে উজাড় করছে পাওবো’র ঠিকাদার

ভাঙ্গন কবলিত উপকূল রক্ষা বাঁধ সংস্কার করতে যেয়ে দু’পাশের বাঁধ বাগানসহ চরে গড়ে তোলা বনভূমি ধ্বংস করা হচ্ছে। দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরকে ঘিরে থাকা ৭/২ নম্বর পোল্ডারের আওতাভুক্ত ঐ বাঁধ রক্ষায় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বহু বছরের চেষ্টায় পাশের চরে ঐ কৃত্রিম বনভূমি গড়ে তোলা উঠেছিল। তবে সম্প্রতি ঘটে যাওয়া ইয়াস তান্ডবের পর শুরু হওয়া সংস্কার কাজ করতে যেয়ে বাঁধ সুরক্ষায় ভূমিকা রাখা সেই বনভূমিকে ধ্বংস করা হচ্ছে। ঘটনাটি শ্যামনগর উপজেলার পদ্মপুকুরেরবিস্তারিত পড়ুন

করোনা

ডা. রুহুল হক এমপির নির্দেশে আশাশুনিতে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

আশাশুনিতে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২০ জুন) বিকালে আশাশুনি সদরের চাপড়া বাসস্ট্যান্ড থেকে এ সচেতনতামূলক প্রচারণা ও উদ্বুদ্ধকরণ র‌্যালী স্বাস্থ্য বিধি মেনে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। ডা. আ ফ ম রুহুল হক এমপির নির্দেশে জাতীয় শ্রমিকলীগ আশাশুনি উপজেলাবিস্তারিত পড়ুন

চীনে ভ্যাকসিন প্রয়োগে ১০০ কোটির মাইলফলক অতিক্রম

একশো কোটির বেশি মানুষের কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হয়েছে চীনে। এই সংখ্যা বিশ্বব্যাপী মোট ভ্যাকসিনেশনের এক তৃতীয়াংশের বেশী বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। গত শুক্রবার বিশ্বব্যাপী ২৫০ কোটি ভ্যাকসিন ডোজ প্রদান ছাড়িয়ে যাওয়ার পরে চীনের এই ভ্যাকসন ডোজের তথ্য প্রকাশ করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, ১ বিলিয়নের বেশি তথা ১০০ কোটির বেশি ডোজ ভ্যাকসিন প্রয়োগ করেছে চীন। এটি একটি বিস্ময়কর মাইলফলক, যা দেশটি অতিক্রম করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য,বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যের ডিজির বিরুদ্ধে সংসদীয় কমিটির ক্ষোভ

কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কত টাকার মাস্ক ও কিট ক্রয় করা হয়েছে, ভ্যাকসিন সংকট মোকাবেলায় কি কি পদক্ষেপ নেয়া হয়েছে, ভ্যাকসিন জিটুজি নাকি এজেন্টের মাধ্যমে আনা হচ্ছে, কোভিড-১৯ মোকাবেলায় আইসিউ ও অক্সিজেন এর বর্তমান অবস্থা কী- জানতে চেয়েছে সংসদীয় কমিটি। কিন্তু এই বৈঠকে স্বাস্থ্যের ডিজি উপস্থিত না থাকায় অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এতে ক্ষুব্ধ হন কমিটির সদস্যরা। কমিটির সভাপতি বৈঠকে না থাকায় ডিজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যবিস্তারিত পড়ুন

খালেদাকে বিদেশে যেতে দিন: মেজর হাফিজ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে বেগম জিয়া বিদেশে যেতে চান না। কিন্তু তার শরীরে যেসব জটিল রোগ দানা বেধেছে, বিশেষ করে লিভারের যে সমস্যাটা রয়েছে- সেটার চিকিৎসা বাংলাদেশে নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। সেজন্য তাকে সুস্থ করতে হলে জরুরি ভিত্তিতে বিদেশে চিকিৎসার প্রয়োজন। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন

সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন: সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তিত বিশ্বের নিরাপত্তা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সর্বোচ্চ পেশাদারী দক্ষতা ও উৎকর্ষতা অর্জনে মনোযোগী হওয়ার জন্য আজ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি- বাংলাদেশ সেনাবাহিনী অতীতের সাফল্য অব্যাহত রেখে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোন ধরনের দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকবে। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ৫১ এমএলআরএস রেজিমেন্টে টাইগার মালটিপল লঞ্চ রকেট মিসাইল সিস্টেম (এমএলআরএমএস)বিস্তারিত পড়ুন

প্রবাসে ভূমিকা রাখায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাচ্ছেন ১২ জন

দেশের বিশিষ্ট ১২ ব্যক্তিকে মহান স্বাধীনতা যুদ্ধের পক্ষে প্রবাসে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখায় মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গেছে, শিগগিরই তাদের নামে গেজেট জারি করা হবে। গেজেট জারির পর মুক্তিযোদ্ধা হিসেবে সরকার নির্ধারিত প্রাপ্য সম্মানী ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন তারা। এদিকে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী চললেও এখনও স্বীকৃতি দেওয়া হয়নি দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ভূমিকা পালনকারীদের। বিশিষ্টজন বলছেন, মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে কাজ করা ব্যক্তিদের পাশাপাশি দেশের অভ্যন্তরে ভূমিকাবিস্তারিত পড়ুন