মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন সাতক্ষীরার শাশ্বত

বিশ্বখ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর গ্রামের জাহিদ আমিন (শাশ্বত)। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়নের জন্য ‘অক্সফোর্ড ওয়েডেনফেল্ড অ্যান্ড হফম্যান’ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন। শাশ্বত সাতক্ষীরার বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’ এর পরিচালক শহিদুল ইসলাম ও ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দা কানিজ বিনতে সাবাহ্ দম্পতির সন্তান। সাতক্ষীরার তালার প্রত্যন্ত গ্রামের শিশুতীর্থ বিদ্যালয় থেকে অক্সফোর্ড যাত্রা কেমন জানতেবিস্তারিত পড়ুন

আগস্টের আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কম

সরকারি বিধিনিষেধ আগামি ১৫ জুলাই পর্যন্ত আর এর এক সপ্তাহ পর অর্থাৎ ২২ বা ২৩ জুলাই ঈদুল আজহা। ঈদের আগে-পরে সাধারণত সরকারি ছুটি থাকে। তার উপর করোনা সংক্রমণ-মৃত্যু বৃদ্ধি পেয়েছে। সবমিলিয়ে আগামি আগস্টের আগে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কম। সরকারি বিধিনিষেধ ও ঈদুল আজহার সঙ্গে মিলে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও এক মাস বাড়তে পারে। সে হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী জুলাইয়েও খুলেছে না। রবিবার (২০ জুন) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিস্তারিত পড়ুন

২৪ঘন্টায় খুলনা বিভাগে রেকর্ড ২৮ জনের মৃত্যু

খুলনা বিভাগে একদিন পর আবারও করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড হয়েছে। বেড়েছে শনাক্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। আজো কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৭৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে এবং সুস্থ হয়েছেন আরও ১৯৪ জন। দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে চায়ের দোকান খোলায় ইউপি সদস্যকে জরিমানা

কালিগঞ্জে করোনা প্রতিরোধে প্রশাসন মাঠ পর্যায়ে কঠোর ভূমিকায় রাখছে। তবে কিছু কিছু জায়গায় চোর পুলিশ খেলছে অনেকেই। প্রশাসন আসলে অনেকেই দোকান পাট বন্ধ করে যে যার মত চলে যায়, আবার প্রশাসন চলে গেলে তারা দোকানপাট খুলে দিদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় শনিবার রাত ৮ টার দিকে জেলার কালিগঞ্জের থানা রোড এলাকাসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। ওই সময়ে উপজেলাবিস্তারিত পড়ুন

ধনী হতে শত শত মানুষ ছুটছেন এই গ্রামে (ভিডিও)

শত শত মানুষের এই হুল্লোড় নিমেষে নজর টেনেছে সারাবিশ্বের। করোনাকালে এত মানষের জমায়েতেও উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের মাটি খুঁড়তে খুঁড়তে কাকতালীয়ভাবে অচেনা পাথর হাতে পড়েছিল এক পশুপালকের। পাথরটি কী তিনি জানতেন না। তবে এ রকম পাথর আগে কখনও দেখেননি। উজ্জ্বল, সাদা, সূর্যের আলো পড়লে যেন জ্যোতি ঠিকরে পড়ছে তার চারপাশ থেকে। ঠিক যেন হীরা! ওই পশুপালকের এই আবিষ্কারের কথা সামনে আসার পর আরেক কাণ্ড। ধনী হতে মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে হুড়মুড়িয়ে লোকজনবিস্তারিত পড়ুন

বিশ্ব বাবা দিবস, যেভাবে প্রচলন ও উদযাপন শুরু

আজ বিশ্ব বাবা দিবস, জানার চেষ্টা করবো যেভাবে প্রচলন ও উদযাপন শুরু। ‘কাটে না সময় যখন আর কিছুতে/ বন্ধুর টেলিফোনে মন বসে না/ জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা/ মনে হয় বাবার মতো কেউ বলে না/ আয় খুকু আয়, আয় খুকু আয়…’। হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া এই গান সন্তানদের মনে বাবার অভাব মনে করিয়ে দেয়, যিনি আমাদের জীবনে বটবৃক্ষের বিশাল ছায়া হয়ে বিরাজ করেন। জুন মাসের তৃতীয় রবিবার, বিশ্ব বাবা দিবস।বিস্তারিত পড়ুন

অপরাধী, চাঁদাবাজ ও বিতর্কিতদের দলে টানা যাবে না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সুদৃঢ় ঐক্য ফিরিয়ে আনতে হবে। চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, সাম্প্রদায়িক অপশক্তি ও বিতর্কিত ব্যক্তিদের কোনো অবস্থাতেই দলে টানা যাবে না। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।’ রবিবার সকালে রাজধানীতে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাংগঠনিকবিস্তারিত পড়ুন

ইরানের নতুন প্রেসিডেন্ট কে এই রাইসি?

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ৬০ বছর বয়সী ইব্রাহিম রাইসি। তার পুরো নাম সৈয়দ ইব্রাহিম রাইসুল-সাদাতি। বর্তমান ইরানের প্রধান বিচারপতি তিনি। ৬০ বছর বয়সী রাইসি দেশটির ক্ষমতাসীন সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম ইব্রাহিম রাইসি। ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং রাইসির জন্ম একই স্থানে, তথা দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় শহর মাশহাদে। খামেনির মতো না হলেও দেশটির সংখ্যাগুরু শিয়া সম্প্রদায়ের কট্টরপন্থীমহলে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ব্যাপক। তবে ইরানের গণতন্ত্রপন্থী বলয়ে তার জনপ্রিয়তাবিস্তারিত পড়ুন

জমিসহ ঘর পেলো আরো ৫৩ হাজার ভূমিহীন পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে সংবিধান দিয়ে গেছেন সেখানে মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সংবিধানে গৃহের অধিকার, শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই আমরা মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রবিবার সকালে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর দেওয়ার কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ৭৫ এর পরে যারা ক্ষমতাবিস্তারিত পড়ুন

বরাদ্দ মিলেছে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে

দীর্ঘ ১০ বছর পর ২০১৯-২০ অর্থবছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা হয়। সেসময় বলা হয়েছিলো এমপিওভুক্তি চলমান প্রক্রিয়া। তবে এর পরের বছর অর্থাৎ চলতি অর্থবছরে আবার তা বন্ধ ছিল। ফলে অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। তবে আগামী অর্থবছর নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে ২০২১ সালের এমপিও নীতিমালা অনুযায়ী নতুন সফটওয়্যারও প্রস্তুত করা হয়েছে। এখন সরকারের উচ্চ পর্যায়ের সম্মতির পরিপ্রেক্ষিতে আবেদন গ্রহণ শুরুবিস্তারিত পড়ুন