রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে চায়ের দোকান খোলায় ইউপি সদস্যকে জরিমানা

কালিগঞ্জে করোনা প্রতিরোধে প্রশাসন মাঠ পর্যায়ে কঠোর ভূমিকায় রাখছে। তবে কিছু কিছু জায়গায় চোর পুলিশ খেলছে অনেকেই। প্রশাসন আসলে অনেকেই দোকান পাট বন্ধ করে যে যার মত চলে যায়, আবার প্রশাসন চলে গেলে তারা দোকানপাট খুলে দিদারছে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এমতাবস্থায় শনিবার রাত ৮ টার দিকে জেলার কালিগঞ্জের থানা রোড এলাকাসহ বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম।

ওই সময়ে উপজেলা সদর কুশুলিয়া ইউপি’র ২ নম্বর ওয়ার্ডের মেম্বর খায়রুল আলম নিজে চায়ের দোকান খুলে রেখে লোকজন নিয়ে বসে আড্ডা দিচ্ছিলেন।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে ১ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া মেম্বারকে শাস্তির আওতায় এনে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে বলে নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক সূত্রে জানা গেছে।

এদিকে এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার তার অফিসিয়াল ফেসবুকে একাটি স্ট্যাটাস দিয়েছেন। সেটি হুবাহু পাঠকদের জন্য তুলে ধরা হলো

‘‘ইউনিয়ন পরিষদ ওয়ার্ড মেম্বার এর কান্ড’’

পাশাপাশি দুটি বিষয় ব্যাখ্যা করব। প্রতিটি উপজেলায় একটা চেইন আছে উপজেলা নির্বাহি কর্মকর্তা স্থানীয় সরকার এর অঙ্গ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান , মেম্বার তাদের দিয়ে বিভিন্ন সরকারি কর্মকান্ড পরিচালনা করেন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করেন। মাঝে মাঝে দু একজন ওয়ার্ড মেম্বার বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোন করে বলেন বাজারে আমার কথা লোকজন শুনছে না । আপনি কেমন জনপ্রতিনিধি যে বাজারে লোক আপনার কথা শুনে না? ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাজার কমিটির সভাপতি ? এরকম কমিটি থেকে লাভ কি? সভাপতির কথা না শুনলে !! প্রতিনিয়ত অসংখ্য ওয়ার্ড মেম্বারের ফোন ধরতে ধরতে বিরক্ত। একটা ছোট দোকানদার যদি আপনার কথা না শুনে। আমার এসে তাকে জরিমানা করে বন্ধ করতে হয়। তাহলে আপনাদের এই কমিটির/ জনপ্রতিনিধির কি দরকার। একটু নেগেটিভলি বললাম । প্রকৃতপক্ষে অনেকে অনেক ভালভাবে কাজ করছেন।

অনেকে কাজ করতে না পারার কারণ তিনি নিজে নৈতিকতায় এবং আদর্শের প্রতীক নয়। জনপ্রতিনিধির হওয়া উচিত জনগণের আদর্শ। নিচের ভিডিও একজন ওয়ার্ড মেম্বার নিজে চায়ের দোকান খুলে লোকজন বসে আড্ডা দেয় তাহলে সে কিভাবে লোককে বিরত রাখবে বাজারে আসতে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন