জুলাই, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে মুসল্লিরা মাস্ক পরে অংশ নেন। বুধবার সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মো. আতাউর রহমান। জামাতের আগে বয়ানে কোরবানির তাৎপর্য তুলে ধরা হয়। নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন ইমাম। জাতীয় মসজিদ বায়তুলবিস্তারিত পড়ুন
কী কুরবানি দিচ্ছেন খালেদা জিয়া?

করোনায় আক্রান্ত হওয়ার পর এখনো পুরোপুরি সুস্থ হননি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরমধ্যে চলে এসেছে ঈদুল আজহা। তাই অন্যান্য বছরের ন্যায় এবারও গুলশানের বাসায় কোরবানি দিচ্ছেন খালেদা জিয়া। বুধবার খালেদা জিয়া একটি গরু ও একটি খাসি কোরবানি দেবেন। সাবেক এই প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ফিরোজায় পশু দুটি কোরবানি হবে। খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া খালেদা জিয়ার নামে তার গুলশানের রাজনৈতিকবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের ধলবাড়িয়ায় শতভাগ মাস্ক বিতরণ অনুষ্ঠান

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১০ নং ধলবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শতভাগ মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) বিকাল ৫ ঘটিকায় গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির কর্তৃক পরিচালিত ” মানুষ মানুষের জন্য” কল্যাণ তহবিলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির আহবায়ক গাজী মিজানূর রহমান ও সদস্য সচিব ইয়াছিন আারফাত শাওনের সার্বিক ব্যবস্থাপনায় এবং সমিতির উপদেষ্টা ও ১০ নং ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন
আজ পবিত্র ঈদুল আজহা

ত্যাগ আর উৎসর্গের আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ (২১ জুলাই)। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশও গত তিনটি ঈদে আনন্দ-উৎসব হয়নি। পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই আজ ঈদ উদযাপন করবে মুসলিম সম্প্রদায়। দেশে গত মার্চ থেকে শুরু হওয়া করোনা মহামারি আঠারো হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে। লাখ লাখ মানুষ জীবিকা হারিয়ে শহর থেকে গ্রামমুখী হয়েছে। সঞ্চয় ভেঙেছে, ধার দেনায় চলছে যাদের জীবন, তাদের কাছেবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে পশু কুরবানির করণীয়

কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে পশু কুরবানি ও কুরবানিকৃত পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশসম্মতভাবে অপসারণে করণীয় বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী পরিবেশ অধিদপ্তরের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রানালয়ের নির্দেশনা মোতাবেক জানান, কলারোয়ার পৌরসভাসহ সকল ইউনিয়ন পরিষদে যত্রতত্র পশু জবাই না করে নির্ধারিত স্থানে পশু কুরবানি করা, পশু জবাই ও কুরবানির কার্যক্রমে মাস্ক ব্যবহারসহ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা, সুনির্দিষ্ট স্থানে গর্তের মধ্যে রক্ত, গোবর ওবিস্তারিত পড়ুন
জিম্বাবুয়েকে প্রথমবার হোয়াইটওয়াশ বাংলাদেশের

হারারে ক্রিকেট গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে তামিম ইকবালের সেঞ্চুরিতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আর এর মধ্যদিয়ে দীর্ঘ ১২ বছর পর বিদেশের মাটিতে বাংলাওয়াশের কীর্তি গড়লেন টাইগাররা। বিদেশের মাটিতে সর্বশেষ ২০০৯ সালে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। সেবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তিন ম্যাচের প্রতিটি জিতে নেয় টাইগাররা। এর আগে ২০০৬ সালে কেনিয়ার মাঠে তাদেরকে বাংলাওয়াশ করেছিল লাল-সবুজের পতাকাধারীরা। আর এবার তৃতীয়বিস্তারিত পড়ুন
কলারোয়া থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না প্রিয়ার

কলারোয়া থেকে নতুন মোটরসাইকেল কিনে স্বামীর সাথে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্ত্রী প্রিয়া। মঙ্গলবার (২০ জুলাই) দুপুর ১২টার সময় বাড়ি ফেরার পথে বাগআঁচড়ায় পৌঁছালে পিছন থেকে আসা ট্রাকের ধাক্কায় স্বামী ইসরাফিল ছিটকে পাশে পড়ে যান ও প্রিয়া ট্রাকের নিচে পড়েন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাগআঁচড়া জোহরা ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রিয়াকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক চালক ঘটনাস্থল থেকে দ্রুত ট্রাক নিয়ে পালিয়ে যায়। প্রিয়া শার্শাবিস্তারিত পড়ুন
প্রখ্যাত সাংবাদিক সায়মন ড্রিংয়ের মৃত্যুতে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের শোক

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের আত্মদানের প্রত্যক্ষদর্শী, অকৃত্রিম বন্ধু খ্যাতনামা বিট্রিশ সাংবাদিক সায়মন ড্রিং ৭৬ বছর বয়সে গত শুক্রবার রোমানিয়ায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন পরীক্ষিত বন্ধুকে হারালো। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের আহবায়ক আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক হাবিবুল বাসার ফারহাদ, সদস্য সচিব অসীম কুমার বিশ্বাস, সদস্য মুনসুর রহমান, আজিজুল ইসলাম ইমরান।
কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান

কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাঁপাঘাট গ্রামের বিল্লাল হোসেনের শ্রবণসহ শারীরিক প্রতিবন্ধী ১০ বছরের শিশু পুত্র আবীর হোসেনের চলাচলে ওই হুইল চেয়ার উপহার হিসাবে প্রদান করা হয়। সোমবার (১৯ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রতিবন্ধী শিশু আবীরের দাদা (পিতামহ) আব্দুর রউফ’র হাতে ওই হুইল চেয়ার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী। প্রতিবন্ধী নাতিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বহিস্কৃত ছাত্রলীগ নেতা সাদিকের পর্ণগ্রাফির নায়িকা শিমুর আত্মহত্যা

সাতক্ষীরার বহুল আলোচিত ছাত্রলীগ নেতা সাদিকের মক্ষীরানী সুমাইয়া আক্তার শিমু আত্মহত্যা করেছে। রোববার ঢাকার উত্তরার দক্ষিণ খান থানাধীন একটি ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় মৃতের মামা মোখলেছুর রহমান চঞ্চল বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সাদেক, শহরের ফুড অফিস মোড়ের আসিফ জামানসহ কয়েকজনকে আসামী করা হয়েছে। ঢাকা উত্তরার দক্ষিণ খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মো: শামীম জানান, সাতক্ষীরা শহরের কাছারিপাড়াবিস্তারিত পড়ুন

