জুলাই, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ঈদ উপলক্ষে সাতক্ষীরায় ৪ দিন বন্ধ থাকবে টিকাদান কার্যক্রম

সাতক্ষীরায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ২০ জুলাই থেকে চার দিন বন্ধ থাকবে কোভিড-১৯ টিকা দান কার্যক্রম। ২৪ জুলাই শনিবার থেকে যথারিতি আবারও চালু হবে এ কার্যক্রম। দ্বিতীয় দফায় জেলায় সিনোফার্মের ৪২ হাজার ডোজ টিকার বরাদ্দ আসে। জেলায় ১৯ জুলাই পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ১৬ হাজার ৯৫৪ টি। বাকি রয়েছে ২৫ হাজার ৪৬টি। প্রথম দফায় জেলায় টিকা দেওয়া হয় এক লক্ষ ৪০ হাজার ৫০০ টি। সিভিল সার্জনের কার্যালালয় সূত্রে জানাযায়, দ্বিতীয়বিস্তারিত পড়ুন
কলারোয়ার স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ তহবিলের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের প্রাণপ্রিয় সামাজিক সংগঠন মানব কল্যাণ তহবিলের তৃতীয় বছর পূর্ণ হলো। এ উপলক্ষ্যে সিংহলাল আদর্শ দাখিল মাদরাসার হলরুমে স্বাস্থ্য বিধি অনুসরণ করে ছোট পরিসরে একটি অনুষ্টানের মাধ্যমে পালিত হয়েছে। হাটি হাটি পা পা করে মানুষের ভালবাসায় ৩ বছর পূর্ণ করলো। মানব কল্যাণ তহবিল পরিবারের সকল শুভাকাঙ্খী শুভানুধ্যায়ী সহযোগী দেশী ও প্রবাসী ভাইদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছে মানবকল্যাণ তহবিল। বিশেষ করে প্রবাসী ভাইদের ধন্যবাদ যাদের সহযোগিতা ওবিস্তারিত পড়ুন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ৭ স্থানে ঈদুল আযহা উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছরের ন্যয় সাতক্ষীরার সাতটি স্থানে মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এরমধ্যে সাতক্ষীরা সদর উপজেলার ভাড়–খালি বাজারে সকাল ৮টায় ঈদের জামায়াতে ইমামতি করেন মোঃ মাহাবুবর রহমান। মাহাবুবর রহমান জানান, সৌদি আরবে আজ ঈদ উদযাপিত হচ্ছে। বিশ্বের সকল মুসলমানদের সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা উচিত। আমরাও সেটা করছি। এ ছাড়া সদর উপজেলার বাউখোলা, ভাদড়া, তালা উপজেলার ইসলামকাটি, শ্যামনগর উপজেলারবিস্তারিত পড়ুন
কলারোয়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি অনুমোদন

কলারোয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ১৪ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কামরুজ্জামানকে সভাপতি, শাওন রহমানকে সাধারণ সম্পাদক ও আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটির পক্ষ থেকে বাংলাদেশে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ আলতাফ হোসেন-কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলারোয়া উপজেলা সংবাদিক সংস্থা। নব গঠিত কমিটির তালিকা : সভাপতি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি প্রশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক শাওন রহমান, যুগ্ম সম্পাদকবিস্তারিত পড়ুন
দেশে করোনায় আরো ২০০ জনের মৃত্যু, শনাক্ত ১১৫৭৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২০০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৫ জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১৫৭৯ জনের। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জনে। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৯৭ জন। এ নিয়ে মোটবিস্তারিত পড়ুন
পুলিশকে বদলির হুমকি, শুভেন্দুর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলোচিত রাজনীতিবিদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শুভেন্দুর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের তমলুক থানায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার প্রকাশ্য সভা থেকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু বলেছিলেন, তৃণমূলের কথা শুনলে তাকে কাশ্মীরে বদলি করা হতে পারে।’ শুভেন্দুর এমন মন্তব্য করার ২৪ ঘণ্টার মধ্যেই মামলা করেছে পুলিশ। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূলবিস্তারিত পড়ুন
এবারও কোরবানি দেবেন মিম

ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম গত বছরের মতো এবারও পশু কোরবানি দিচ্ছেন। এজন্য ক্রয় করেছেন একটি ছাগল। নিয়ম মেনে পবিত্র ঈদুল আজহার দিনে তার বাড়িতে পশুটিকে কোরবানি দেওয়া হবে। মঙ্গলবার দুপুরের দিকে নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন মিম। সেখানে দেখা যায়, সদ্য কেনা ছাগলকে তিনি পাতা খাওয়াচ্ছেন। ছবিটির ক্যাপশনে মিম লিখেছেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। এই পবিত্র উৎসবে সামিল হতে পেরে সত্যিই খুব ভালো লাগে, যখনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় করোনা উপসর্গে ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯২ জন, সুস্থ্য ৭২

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সাতক্ষীরা মেডিকেলে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৮২ জন এবং করোনা উপসর্গে ৪৮৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী রেহেনা খাতুন (৫০), একই উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের মৃত জনকী মন্ডলের ছেলে হরিপদ মন্ডল (৮০), বালিয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শরবানু (৪৫), নুনগোলাবিস্তারিত পড়ুন
মাদারীপুরে ১৯২০পিস ইয়াবাসহ আটক মা-মেয়ে

মাদারীপুরের শিবচরে ১ হাজার ৯২০ পিস ইয়াবাসহ অবেলা বেগম (৬০) ও কবিতা বেগম (২৩) নামের দুজনকে আটক করেছে শিবচর থানা পুলিশ। তারা সম্পর্কে মা ও মেয়ে বলে জানায় পুলিশ। সোমবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের শেখপুর বাজার সংলগ্ন শিকদার বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, একই এলাকার মৃত শাহাবুদ্দিন শিকাদারের স্ত্রী অবেলা বেগম ও তার মেয়ে এবং উপজেলার চরশ্যামাইল এলাকা বাবুল মুন্সির স্ত্রীবিস্তারিত পড়ুন
করোনা-উপসর্গে খুলনার পাঁচটি হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

খুলনার পাঁচটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চারজন করোনায় ও একজন উপসর্গে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তিনজন ও গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যুবিস্তারিত পড়ুন

