রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদারীপুরে ১৯২০পিস ইয়াবাসহ আটক মা-মেয়ে

মাদারীপুরের শিবচরে ১ হাজার ৯২০ পিস ইয়াবাসহ অবেলা বেগম (৬০) ও কবিতা বেগম (২৩) নামের দুজনকে আটক করেছে শিবচর থানা পুলিশ। তারা সম্পর্কে মা ও মেয়ে বলে জানায় পুলিশ।

সোমবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের শেখপুর বাজার সংলগ্ন শিকদার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, একই এলাকার মৃত শাহাবুদ্দিন শিকাদারের স্ত্রী অবেলা বেগম ও তার মেয়ে এবং উপজেলার চরশ্যামাইল এলাকা বাবুল মুন্সির স্ত্রী কবিতা বেগম।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ওই এলাকায় মাদক ব্যবসায়ী কামরুল শিকদার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় সেই বাড়িতে খাটে বসে মা, মেয়ে ও তাদের সন্তান কামরুল ইয়াবা প্যাকেট করছিলেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলে কামরুল পালিয়ে গেলও তার মা ও বোনকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ১ হাজার ৯২০ পিস ইয়াবা ও দুটি মোবাইল সেট জব্দ করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তাদের পরিবারের সবাই দীর্ঘদিন ধরে মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। এছাড়া পালিয়ে যাওয়া কামরুলের বিরুদ্ধে ঢাকার বংশাল ও শিবচর থানায় দুটি মামলা রয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় মাদক আইনে মামলা প্রক্রীয়াধীন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক