রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ তহবিলের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের প্রাণপ্রিয় সামাজিক সংগঠন মানব কল্যাণ তহবিলের তৃতীয় বছর পূর্ণ হলো। এ উপলক্ষ্যে সিংহলাল আদর্শ দাখিল মাদরাসার হলরুমে স্বাস্থ্য বিধি অনুসরণ করে ছোট পরিসরে একটি অনুষ্টানের মাধ্যমে পালিত হয়েছে। হাটি হাটি পা পা করে মানুষের ভালবাসায় ৩ বছর পূর্ণ করলো। মানব কল্যাণ তহবিল পরিবারের সকল শুভাকাঙ্খী শুভানুধ্যায়ী সহযোগী দেশী ও প্রবাসী ভাইদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছে মানবকল্যাণ তহবিল। বিশেষ করে প্রবাসী ভাইদের ধন্যবাদ যাদের সহযোগিতা ও পরামর্শ ছাড়া আজ এতদূর আসা সম্ভব হয়েছে।

মানবকল্যাণ তহবিলের পরিচালক ও বিশিষ্ট ব্যাংকার জাকির হোসেন বলেন,একেবারে শূন্য হাতে পথ চলতে শুরু করে মানব কল্যাণ তহবিল। গত ৩ বছরে উল্লেখ করার মত তেমন কিছু করতে পারিনি। তারপরও যতটুকু করতে পেরেছি প্রতিষ্ঠা বার্ষিকী কে সামনে রেখে তা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি।

গত ৩ বছর ধরে আমরা প্রতি ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে শত শত অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে আসছি। যা আজও চলমান।চিকিৎসা খাত কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গত ৩ বছরে অসংখ্য মানুষের চিকিৎসা সহায়তা দিয়ে চলেছি। যার তালিকা তুলে ধরলে অনেক দীর্ঘ থেকে দীর্ঘ হবে।

অসহায় মানুষ কে স্বাবলম্বী করার নিয়তে আমরা অনেক গুলো পরিবারের মাঝে ছাগল বিতরণ, সেলাই মেশিন বিতরণ, কর্মসংস্থান ব্যবস্থা, বাড়ী নির্মাণ করে দেওয়া সহ অনেক কাজ করেছি। আজকের ছাত্র আগামীর ভর্বিষাৎ এই প্রতিপাদ্য কে সামনে রেখে এতিম বাচ্চাদের ফ্রী তে পড়াশোনা, বই কিনে দেওয়া, সাইকেল কিনে দেওয়া সহ শিক্ষামূলক অনেক দায়িত্বভার আমরা গ্রহণ করেছি। এছাড়াও ইসলামী শিক্ষা প্রসারের নিমিত্তে আমরা একটা মক্তব চালিয়ে যাচ্ছি। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মটিভেশনের উদ্দেশ্যে আমরা ইসলামী কুইজ, বই বিতরণ, পুরস্কার বিতরণী সহ শিক্ষা মূলক অনেক কর্মসূচী গ্রহণ করেছি। এছাড়াও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপনের মত বাৎসরিক কর্মসূচী গুলো পালন করে যাচ্ছি।

দেশের প্রাকৃতিক দূর্যোগ ও জাতীয় সংকটে মানব কল্যাণ তহবিল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বব্যপী মহামারী করোনা ভাইরাসের এই কঠিণ সময়ে মানব কল্যাণ তহবিল মাস্ক বিতরণ, জনসচেতনতা, বেকার জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রি বিতরণ, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ সহ অনেক কাজ হাতে নিয়েছে।

সম্প্রতি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্রাকৃতিক দূর্যোগ ইয়াসের তান্ডব লিলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় মানব কল্যাণ তহবিল খাদ্য সামগ্রী বিতারণ ও নগদ অর্থায়ন করেছে। এছাড়াও ঈদের খুশি ভাগাভাগি করতে সেই ভাগ্যহত মানুষ গুলোর মাঝে এবছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু কুরবানির সিদ্ধান্ত নিয়েছে।
সব মিলিয়ে আমরা আমাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমাদের কাছে প্রতিনিয়ত অসংখ্য সাহায্যের আবেদন আসছে কিন্তু চাহিদার বিশালতা ও আমাদের আর্থিক সীমাবদ্ধতার কারনে সবার ডাকে আমরা সাড়া দিতে পারিনি। এই জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। সর্বোপরি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনের দিনগুলিতে মানবতার কল্যাণে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদের সহায় হোন।

এসময় উপস্থিত ছিলেন,সিংহলাল আদর্শ দাখিল মাদরাসার সুপার মাওঃ আব্দুল মোনায়েম,হাফেজ শাহাদাত,আবদুল্লাহ,ইলিয়াস হোসেন,শিমুল,তুহিন,আবু জাফর,সাজমূল হোসেন প্রমূখ।সমস্ত অনুষ্টান পরিচালনা করেন সিংহলাল বাজার মসজিদের ইমাম হাফেজ এরফান আলী।

উল্লেখ্য ২০১৮ সালের এই দিনে এক বুক স্বপ্ন নিয়ে আমরা কিছু স্বপ্নবাজ তরুণ-
” মানবতার সেবায় আমরা সবসময়” এই স্লোগান কে সামনে রেখে, মানবতার কল্যাণে কিছু করার অভিপ্রায় নিয়ে গড়ে তুলেছিল মানব কল্যাণ তহবিল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন