সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদ উপলক্ষে সাতক্ষীরায় ৪ দিন বন্ধ থাকবে টিকাদান কার্যক্রম

সাতক্ষীরায় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ২০ জুলাই থেকে চার দিন বন্ধ থাকবে কোভিড-১৯ টিকা দান কার্যক্রম। ২৪ জুলাই শনিবার থেকে যথারিতি আবারও চালু হবে এ কার্যক্রম। দ্বিতীয় দফায় জেলায় সিনোফার্মের ৪২ হাজার ডোজ টিকার বরাদ্দ আসে। জেলায় ১৯ জুলাই পর্যন্ত টিকা দেওয়া হয়েছে ১৬ হাজার ৯৫৪ টি। বাকি রয়েছে ২৫ হাজার ৪৬টি। প্রথম দফায় জেলায় টিকা দেওয়া হয় এক লক্ষ ৪০ হাজার ৫০০ টি।

সিভিল সার্জনের কার্যালালয় সূত্রে জানাযায়, দ্বিতীয় দফায় জেলার জন্য সিনোফার্মের টিকার বরাদ্দ এসেছে ৪২ হাজার। এর মধ্যে থেকে ১৯ জুলাই পর্যন্ত টিকা প্রদান করা হয়েছে ১৬ হাজার ৯৫৪টি। বাকি রয়েছে ২৫ হাজার ৪৬টি। এর মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বরাদ্দকৃত ১০ হাজার ৮০০টি টিকার মধ্যে প্রদান করা হয়েছে ছয় হাজার ৬৯ ডোজ। বাকি আছে চার হাজার ৭৩১ ডোজ।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার বরাদ্দ করা হয়েছে পাঁচ হাজার ৬০০ টি। এর থেকে টিকা প্রদান করা হয়েছে এক হাজার ১৩ ডোজ। বাকি আছে চার হাজার ৮৭টি।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার বরাদ্দ করা হয়েছে তিন হাজার ২০০টি। এর থেকে টিকা প্রদান করা হয়েছে ৭২৪টি। বাকি আছে দুই হাজার ৪৭৬টি। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার বরাদ্দ করা হয়েছে পাঁচ হাজার ৮০০ টি। এর থেকে টিকা প্রদান করা হয়েছে দুই হাজার ৬৮৪টি। বাকি আছে তিন হাজার ১১৬টি।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার বরাদ্দ করা হয়েছে চার হাজার ৮০০ টি। এর থেকে টিকা প্রদান করা হয়েছে দুই হাজার হাজার ২৮৯টি। বাকি আছে দুই হাজার ৫১১টি। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার বরাদ্দ করা হয়েছে পাঁচ হাজার ৮০০ টি। এর থেকে টিকা প্রদান করা হয়েছে দুই হাজার ১৯৫টি। বাকি আছে তিন হাজার ৬০৫টি। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার বরাদ্দ করা হয়েছে ছয় হাজার। এর থেকে টিকা প্রদান করা হয়েছে এক হাজার ৯৮০টি। বাকি আছে চার হাজার ২০টি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা: মো: হুসাইন শাফায়াত বলেন, ঈদ উপলক্ষে ৪ টিদন টিকা দান কার্যক্রম বন্ধ থাকবে। ২৪ জুলাই শনিবার থেকে যথা নিয়মে টিকা দান কার্যক্রম চালু হবে। যারা এসএমএস পাবেন শুধুমাত্র তারাই টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে পারবেন। বাকিদের অহেতুক টিকা কেন্দ্রে এসে ভিড় না করার জন্য তিনি অনুরোধ জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল