মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

পরীমনির ‘অভিনয়ে’ আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম: নাসির

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলা এবং মাদকের মামলায় জামিন পেয়ে গত ৩০ জুন কারামুক্ত হয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেদিন রাত ৮টার দিকে নাসির মুক্তি পান। পরীমনি ও মাদক মামলায় দুই সপ্তাহ কারাগারে ছিলেন নাসির। তার আইনজীবী আমানুল করিম লিটন বলেন, নাসির বুধবার রাত ৮টার দিকে কারাগার থেকে বের হন। এ সময় তার ভাইসহ আত্মীয়রা কারাফটকে উপস্থিত ছিলেন। বর্তমানেবিস্তারিত পড়ুন

সরকারি সহযোগিতায় শরীরচর্চা সেবাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চান যবিপ্রবির লিমন

কোভিড-১৯ পজিটিভ রোগীদের শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ রাখতে দেশব্যাপী শরীরচর্চা সেবা পৌঁছে দিতে চান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিকুজ্জামান লিমন। করোনা রোগীদের সুস্থতার জন্য হাসপাতালের ওয়ার্ডে যেয়ে স্বেচ্ছায় বিভিন্ন ধরনের ব্যায়াম শেখাচ্ছেন। লিমন যবিপ্রবির ২০১৮-২০১৯ সেশনের এবং বিকেএসপির প্রাক্তন শিক্ষার্থী। করোনায় আক্রান্ত রোগীদের ফুসফুস অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। যে কারণে আক্রান্তরা ঠিক ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারেন না । লিমনেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় করোনায় কর্মহীনদের রান্না করা খাবার দিলো রেড ক্রিসেন্ট ইউনিট

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে সাতক্ষীরায় কর্মহীন হয়ে পড়া অসহায় রিকসা-ভ্যান চালক, ছিন্নমুল ও ভিক্ষুকদের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। প্রতিদিনের ন্যায় শনিবার (৩ জুলাই) সাতক্ষীরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে এ রান্না করা খাবার বিতরণ করা হয়। দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কথা ভেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট আত্মমানবতার সেবায়বিস্তারিত পড়ুন

এবার টাইব্রেকারেই সমাপ্ত সুইসদের স্বপ্নযাত্রা, সেমিতে স্পেন

শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে জিতে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ও ইউরো কাপের বর্তমান রানার্সআপ ফ্রান্সকে বিদায় করে কোয়ার্টার ফাইনালের টিকিট অর্জন করেছিল সুইজারল্যান্ড। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইউরোর সফলতম দল স্পেনের বিপক্ষেও খেলা টেনে নিল টাইব্রেকারে। কিন্তু এবার আর পেনাল্টি শ্যুটআউটের ভাগ্য পাশে পেল না স্বপ্নযাত্রায় থাকা সুইসরা। টাইব্রেকারে তিনটি গোল মিসের মাশুল দিয়ে ৩-১ ব্যবধানে হেরেছে তারা। সারা ম্যাচে দুর্দান্ত খেলার পর টাইব্রেকার জিতে চলতি ইউরো কাপের প্রথম দল হিসেবে সেমির টিকিটবিস্তারিত পড়ুন

কলারোয়ায় করোনা আক্রান্ত ব্যক্তির আত্মহত্যা

কলারোয়ায় গলায় রশি পেঁচিয়ে এক করোনায় আক্রান্ত ব্যক্তি আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামে। আত্মহননকারী আজগর আলীব (৫৬) ওই গ্রামের মৃতঃ জালালউদ্দীনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, আজগর আলীর গত ১৪ দিন যাবৎ করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩ টার দিকে তিনি বাড়ির পাশের এক আমগাছে রশি পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। আত্মহত্যার বিষয়টি জানতে পেরে শনিবার সকালে কলারোয়া থানার এসবিস্তারিত পড়ুন

দেশে আসলো মডার্নার ১৩ লাখ ডোজ করোনার টিকা

কোভ্যাক্স থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম চালানে ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। এছাড়া চীনের সিনোফার্মের ২০ লাখ টাকাও অল্প সময়ে পৌঁছে যাবে। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকার এই চালান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন টিকা বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পরে এক আনুষ্ঠানিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-৯৩ এর উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন

সাতক্ষীরা-৯৩ এর উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসএসসি ৯৩ ব্যাচ ও অতিরিক্ত জেলা প্রশাসক এমএম মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন এনডিসি আজহার আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল আমিন। সাতক্ষীরা-৯৩ ফ্রন্ট লাইনার বন্ধুদের মধ্য থেকে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু। এসময় আরো উপস্থিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় লকডাউনে প্রশাসনের কঠোর নজরদারি, ভ্রাম্যমান আদালতে জরিমানা

কলারোয়ায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিন সফল করতে মাঠে নেমেছেন প্রশাসন। ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিলো পুলিশ। শুক্রবার (২ জুন) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সবজি বাজার, মাছ বাজার ও মুদি দোকান খোলা থাকলেও অনান্য ব্যবসা প্রতিষ্ঠান ছিলো বন্ধ। পৌর সদরসহ উপজেলার দেয়াড়া, খোর্দ্দ, সরসকাটি, বামনখালি, সোনাবাড়িয়া, গয়ড়া, বালিয়াডাঙ্গা হাট-বাজার ও গুরুত্বপূর্ন স্থানে কড়া নজরদারিতে পুলিশ মোতায়েন রাখা হয়। এলাকা ভিত্তিক জরুরী প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় চলাচলসহ বাজারে প্রবেশ করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চলছে কঠোর লকডাউন, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, আক্রান্ত আরো ৫৭

সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে এবং সাতক্ষীরা জেলা ভিত্তিক চারদফা লকডাউনের শেষ দিনে সাতক্ষীরায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, ম্যাজিষ্ট্রেট ও পুলিশসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যরা। জেলার সাতটি উপজেলায় নামানো হয়েছে সেনাবাহিনী। শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা শহরে মহড়া দিতে দেখা গেছে সেনাবাহিনীসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যদের। সাতক্ষীরা জেলায় স্থানীয় জেলা প্রশাসন ঘোষিত লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। যে কারণ কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজিনীয় জিনিষপত্রের বেচাকেনা বেলা ১১ টার মধ্যে শেষ করতে হয়েছে।বিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে গৃহবধধুর আত্মহত্যা

রাজগঞ্জে কোহিনুর খাতুন (২৬) নামের এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি ইউনিয়নের রতনদিয়া গ্রামে ঘটনাটি ঘটে। কোহিনুর ওই গ্রামের কৃষক এনামুল সরদারের মেয়ে। এই ঘটনায় নিহতের ভাই ইকবাল হোসেন বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন। খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিটন মিয়া ঘটনাস্থলে যান এবং শুক্রবার বিকালে তিনি লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। এসআই লিটন বলেন, রাতের খাবারবিস্তারিত পড়ুন