মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ফায়ার সার্ভিস কর্মীদের মাস্ক দিলেন মানবিক কলারোয়া ফাউন্ডেশন

কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকতাদের ৫ শতাধিক মাস্ক ও হ্যান্ড স্যানীটাইজার উপহার দিয়েছে মানবিক কলারোয়া ফাউন্ডেশন। শুক্রবার (০২ জুলাই) বিকাল ৪ টায় কলারোয়া ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশনের অফিসার ইনর্চাজের কাছে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী হাসিবুল হোসেন (রিয়াজ) এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শেখ অন্তিক ইসলাম এবং যুগ্ন সাধারণ সম্পাদক আফ্রিদি হাসান তানভীর প্রমুখ। এছাড়া ফাউন্ডেশনের উদ্যোগে কলারোয়া বাজারে জনসাধারণের মাঝে মাস্কবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল আর নেই

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল আর নেই। শুক্রবার (২ রা জুন) সকাল সাড়ে ১১ টার দিকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৭পু, ৬কন‍্যা, ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সকালে তিনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আছর বাদ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন

কলারোয়ার লাঙলঝাড়ায় দুই ফুটবল টিমকে জার্সি ও ফুটবল দিলেন ছাত্রনেতা রেজওয়ান

কলারোয়ার লোহাকুড়ায় দুটি ফুটবল টিমকে দুই সেট জার্সি প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের কেএল আদর্শ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের আগে ওই জার্সি প্রদান করেন ছাত্রলীগ নেতা এস এম রেজওয়ান জামিল। একই সাথে দুটি ফুটবল উপহার দেন তিনি। এসময় নতুন প্রজন্মের যুবকরা উপস্থিত ছিলেন।  

করোনায় দেশে আরো মৃত্যু ১৩২ জনের, শনাক্ত ৮৪৮৩

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৭৭৮ জনে। সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ৮ হাজার ৪৮৩ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৪২ জন। এর আগে সর্বাত্মক লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার (১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় লকডাউনেও কমছে না করোনা সংক্রমন

একটানা চার সপ্তাহের বিধি নিষেধের পরও সাতক্ষীরা জেলার করোনা পরিস্থিতির উর্দ্ধগতি অব্যাহত রয়েছে। প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার জেলায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ঐ দিন সনাক্তের গড়ও ছিল ৫০ শতাংশের কাছাকাছি।আজ শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা সনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩৩ দশমিক ১১ শতাংশ। দেশের ৬২তম জেলা হিসেবেবিস্তারিত পড়ুন

তালায় লকডাউনে বিয়ের অনুষ্ঠান : কনের পিতাকে অর্থদন্ড

দেশব্যাপী চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সাতক্ষীরার তালায় বিয়ের অনুষ্ঠান করায় কনের পিতাকে ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ-উল-হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন। এ সময় উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেলসহ একদল পুলিশ সদস্য। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, তালার চরগ্রামের তরুন পালের মেয়ে লাবনী পালের সাথে ঢাকায় চাকরিরত যশোরের মনিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশ ব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাতক্ষীরার অসহায় রিকসা-ভ্যান চালক, ছিন্নমুল ও ভিক্ষুকদের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (০২ জুলাই) পবিত্র জুমআ নামাজের পর অসহায় মানুষের বাড়ি বাড়ি এ রান্না করা খাবার পৌছে দেওয়া হয়। দেশব্যাপি কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কঠোরতায় লকডাউন, করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

সাতক্ষীরাতে কঠোর ভাবে পালন হচ্ছে লকডাউন।নেই মানুষের সমাগম।বন্ধ রয়েছে শপিংমল সহ দোকানপাট। মোড়ে মোড়ে রয়েছে প্রশাসনের কড়া নজরদারী। এদিকে সাতক্ষীরায় সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘন্টায় ৫০ জনের শরীরে নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ৩৮ শতাংশ।এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪শ ৭২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫শ ৮৮ জন। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজেটিভ রুগীরবিস্তারিত পড়ুন

ফিলিস্তিনে ফের ইসরায়েলি বিমান হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যানি। চলতি বছরের মে মাসে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ নিয়ে তিনবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা থেকে তাদের দিকে বিস্ফোরকভর্তি বেলুন ছোড়া হয়েছিল। জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালায় তারা। ইসরায়েলের দাবি, হামলার স্থানে হামাস নিজেদের অস্ত্রের উন্নয়ন ও গবেষণা করত। যদিও বেলুন ছোড়ার অভিযোগ নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পথচারীদের মাস্ক বিতরণ অনলাইন প্রেসক্লাবের

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০২ জুলাই) শহরের খুলনা রোড মোড়ের প্রধান সড়কে চলাচলরত পথচারীদের মাঝে এ মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুনসুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাসার ফারহাদ, কোষাধ্যাক্ষ শেখ রিজাউল ইসলাম (বাবলু), সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর’র সম্পাদক আলতাফ হোসেন বাবু,বিস্তারিত পড়ুন