মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই, ২০২১

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

‘ওরে বাটপার’: এপারে সাহেদ, ওপারে দেবাঞ্জন!

গত বছর দেশব্যাপী একটা কথা চাউর হয়েছিলো- ‘ওরে বাটপার’। মনে আছে সেই সাহেদ করিমের কথা? রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম। বাংলাদেশে যখন করোনাভাইরাসে প্রকোপ শুরু হয়, তখন নিজের কুকীর্তির জন্য প্রায় সবার কাছে পরিচিত পান এই সাহেদ। করোনার নমুনা পরীক্ষা না করেই ভুয়া প্রতিবেদন দিয়ে রাতারাতি সংবাদের শিরোনামে চলে আসেন সাহেদ। শুধু তা-ই নয়, প্রতারণার সকল শাখায় ছিল বিচরণ সাহেদের। তাকে উদ্দেশ্য করেই মূলত চাউর হয়েছিলো ‘ওরে বাটপার’। সবশেষ বোরকা পরেবিস্তারিত পড়ুন

রাজশাহীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ তরুণী গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় অর্ধ কোটি টাকার হেরোইনসহ মুক্তি পারভীন (১৯) নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে এই তরুণী মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত মুক্তি পারভীন গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে। সে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সে হেরোইন সরবরাহ করে আসছিল বলে দাবি র‍্যাবের। আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটিবিস্তারিত পড়ুন

বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্যবাহী তালগাছ

কথায় আছে “তালগাছ মানেই গ্রামের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য।” আকাশ ছুঁই ছুঁই সারি সারি তালগাছ সেই আদিকাল থেকেই গ্রাম-বাংলার শোভা বৃদ্ধিতে অকৃত্রিমভাবে ভূমিকা রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলার ৬নং ভজনপুর ইউপি’র ভুতিপুকুর গ্রামে দেখা মিলে প্রায় ৩যুগ বয়সী দুটি তাল গাছের। সরেজমিনে গিয়ে জানাযায়, ওই গ্রামের মৃত সাকাতুল্লার ছেলে মফিল উদ্দিনের বাড়ির পিছনে একটি ও আরেকটি মনটু নামের ব্যক্তির বাড়ির পাশে এই তালগাছ দুটিবিস্তারিত পড়ুন

মুহাম্মাদ (সা.)-এর যে গুণের আমলে তৈরি হয় জান্নাতের পথ

‘রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তিনিই কল্যাণমূলক কাজে অংশগ্রহণ এবং অন্যায়মূলক কাজ থেকে বিরত থাকতে মুসলিম উম্মাহর জন্য অনুসরণীয় ও অনুকরণীয় আদর্শ। সত্যবাদিতাও এমনই একটি গুণ ও পালনীয় আমল। যে গুণের আমলেই জান্নাতের পথ তৈরির শুভ সূচনা করেছিলেন বিশ্বনবি। বিশ্বনবির সত্যবাদিতা ছিল এমনই একটি শক্তিশালী গুণ; অজ্ঞতা ও অপরাধ প্রবণতার যুগে এই একটি বিশেষ গুণেই তিনি সবার কাছে বিশ্বস্ত হিসেবে সমাদৃত ছিলেন। গোটা মানবজাতীর জন্যবিস্তারিত পড়ুন

কারাগার থেকে ডেসটিনির এমডি রফিকুল আমিনের জুম মিটিং, ৮ কারারক্ষি প্রত্যাহার

কারাবন্দি অবস্থায় হাসপাতালে থেকে ডেসটিনির এমডি রফিকুল আমিন জুম মিটিং করার ঘটনায় ৮ কারারক্ষিকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া কারা কর্তৃপক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি আগামী সাত কাযদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন জানান, ‘তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিভাবে কি ঘটেছে সেটা তদন্ত কমিটি তদন্ত করে দেখবে। ৮ কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে।’ গত দুই মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিববিস্তারিত পড়ুন

করোনায় ৪ ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে চার ঘণ্টার ব্যবধানে বাবা ইয়াকুব আলী (৭০) ও ছেলে আজগর আলী (৫৫)’র মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফিরে মারা যায় ইয়াকুব আলী। অপরদিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় ছেলে আজগর আলী। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর উপজেলার চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল। তিনি নিহত আজগর আলীর খালাতো ভাই। আজগর আলী ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁওয়ের গ্রামের বাসিন্দা। তিনি হরিপুর উপজেলা বিএনপির সভাপতিবিস্তারিত পড়ুন

রাজধানীর সড়কে আইনশৃঙ্খলা বাহিনী বৃষ্টি মাথায় নিয়েই লকডাউনে দায়িত্বপালন

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে। সাপ্তাহিক ছুটি ও বৃষ্টির কারণে শুক্রবার (২ জুলাই) সকালে রাজধানীর সড়কগুলো বৃহস্পতিবারের তুলনায় বেশ ফাঁকা ছিল। মিরপুর এলাকার বিভিন্ন সড়কে আগের দিনের তুলনায় ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল কম, তবে রিকশা ছিল প্রচুর। সড়কগুলোতে দায়িত্বপালন করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এদিকে, সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে সাধারণ জনগণের উপস্থিতি খুবই কম থাকলেও তারাবিস্তারিত পড়ুন

হিন্দু হয়েও বিনা টাকায় মসজিদের দেয়ালে আয়াত লেখেন অনীল

কে কোন ধর্মের অনুসারী তা দিয়ে মানুষকে বিচার করা যায় না। এক ধর্মের অনুসারী হয়ে অন্য ধর্মের মানুষের জন্য কিছু করার প্রবণতা অনেক মানুষের মধ্যেই বিদ্যমান। ভারতের হায়দরাবাদের অনীল কুমার চৌহান কাজেকর্মে সেটিই প্রমাণ করেছেন। হিন্দু ধর্মাবলম্বী হয়েও ৩০ বছরে কমপক্ষে ২০০ মসজিদের মেহরাব ও দেয়ালে পবিত্র কোরআনের আয়াত ও হাদিস লিখেছেন বিনা পারিশ্রমিকে। মসজিদ কর্তৃপক্ষ পারিশ্রমিক নেয়ার জন্য জোরাজুরি করলেও চৌহান তা ফিরিয়ে দেন। এ বিষয়ে অনীল কুমার চৌহান বলেন,বিস্তারিত পড়ুন

বৃষ্টিতে ভেঙে পড়লো গৃহহীনদের দেয়া ঘরের অংশ

আড়াই ঘণ্টার বৃষ্টিতে ভেঙে পড়েছে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন-ভূমিহীনদের জন্য দেয়ি প্রধানমন্ত্রীর উপহারের দু’টি ঘরের অংশ। মঙ্গলবার বিকালে গোপালগঞ্জের সদর উপজেলার মধুপুর গ্রামের মধুপুর প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। ভেঙে পড়া একটি ঘরের মালিক মো. ইব্রাহীম জানান, পেশাগত কাজে বাইরে থাকায় ঘটনার সময় তার স্ত্রী-সন্তানরা ঘরে ছিল না। কাজ থেকে ফিরে এসে দেখেন বারান্দাসহ ঘরের অনেকটা অংশ ভেঙে পড়েছে। ভুক্তভোগী আরেক বাসিন্দা মাহফুজা বলেন, ওইদিন বিকালের বৃষ্টিতে বালু সরে গিয়ে আমার ঘরেরওবিস্তারিত পড়ুন

২জুলাই

করোনায় খুলনা বিভাগে আরও ২৭ মৃত্যু

খুলনা বিভাগের ১০ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে বিভাগে নতুন করে ১ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় সাতজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় তিনজন, যশোরে দুজন, বাগেরহাটে, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণের শুরুবিস্তারিত পড়ুন