জুলাই, ২০২১
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

সারা দেশেরে ন্যায় কলারোয়ায় কঠোর বিধিনিষেধ (লকডাউন) প্রথম দিন সফল করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মাঠে নেমে অভিযান পরিচালনা করেছেন। বৃহস্পতিবার (১জুলাই) সকাল থেকেই পৌর সদরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে কড়া নজরদারিতে রাখা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ একাধিক মোড়ে পুলিশি টহল ছিলো জোরদার। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত তরকারি (সবজি) বাজার, মাছের বাজার ও মুদি দোকান খোলা থাকতে দেখা গেছে। তবে সারাক্ষন বিভিন্ন ওষুধের দোকান খোলা থাকলেও আর সকলবিস্তারিত পড়ুন
‘কড়া লকডাউনের’ প্রথম দিনে কলারোয়ায় ৮ জনের করোনা শনাক্ত

দেশব্যাপী ‘কড়া লকডাউনের’ প্রথম দিনে কলারোয়ায় নতুন আরো ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহষ্পতিবার (১ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষায় ৬ জনের ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) গোলাম সরোয়ার। তিনি জানান, ‘এদিন র্যাপিড এন্টিজেন কিটসে ১৭বিস্তারিত পড়ুন
করোনা: এসপি’র উপস্থিতিতে সামেক ছাত্রলীগের সুরক্ষা সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সাতক্ষীরা জেলা পুলিশের সাথে নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়কে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সচেতনা সৃষ্টি ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ, দপ্তর সম্পাদক রিফাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, তকিবিস্তারিত পড়ুন
করোনাকালে জনকল্যাণে শার্শার এসিল্যান্ড রাসনা শারমিন

যশোরের শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমীন মিথি করোনা মহামারীতে মাঠ পর্যায়ে নিরলস ভাবে সেবা দিয়ে চলেছেন। করোনার সম্মুখযোদ্ধা হিসেবে বেনাপোল স্থলবন্দরে ভারত ফেরত বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের সেবা দিয়ে আসছেন তিনি। কিন্তু নিজের কথা একবারও চিন্তা করে দেখেন নাই তিনি। দিনরাত ভারত থেকে আশা যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছেন। করোনা মহামারীতে উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করেন। উদ্দেশ্য হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত হতে আগত বাংলাদেশিদের দুই সপ্তাহের জন্য বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিতবিস্তারিত পড়ুন
লকডাউন লকডাউনের মতোই
সাতক্ষীরায় সেনা, পুলিশ ও বিজিবি’র টহল

সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথমদিনে সাতক্ষীরায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, ম্যাজিষ্ট্রেট ও পুলিশসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যরা। জেলার সাতটি উপজেলায় নামানো হয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহর মহড়া দেয় সেনাবাহিনীসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যরা। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জেলায় সেনাবাহিনীর ১০টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সাত উপজেলায় সাতটি প্রেট্রোল টিম ও রিজার্ভ রাখা হয়েছে আরো তিনটি পেট্রোল টিম। এছাড়া জেলায় তিন প্লাটুন বিজিবিবিস্তারিত পড়ুন
তালায় ২৮ মণ ওজনের ষাঁড়, নাম তার ‘বস’!

২৮ মণ ওজনের ষাঁড়, নাম তার ‘বস’! কোরবানি ঈদকে সামনে রেখে সাতক্ষীরার তালায় প্রায় ২৮ মণ ওজনের এক ষাঁড়ের সন্ধান মিলেছে। ষাঁড়টির নাম ‘বস’। ষাঁড়ের মালিক তালা উপজেলার সদর ইউনিয়নের আলাদীপুর গ্রামের মৃত সামছুর রহমান মোড়লের ছেলে এম এম দিদার। তিনি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটির নাম রেখেছেন ‘বস’। ষাঁড়টিকে দেখতে দিদারের বাড়িতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন মানুষ এই ষাঁড়কে দেখতে আসছেন। তার সঙ্গে সেলফি উঠানোর হিড়িকওবিস্তারিত পড়ুন
তালায় ‘কঠোর লকডাউননে’ কড়াকড়ি, জরিমানা

‘কঠোর লকডাউনের’ প্রথম দিনে সাতক্ষীরা তালায় আইন-শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি পরিলক্ষিত হয়েছে।। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে লকডাউন সর্বাত্মকভাবে পালনে বাধ্য করতে মোড়ে মোড়ে টহল দিচ্ছেন পুলিশ। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তারিফ-উল-হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ-উল-হাসান এর নেতৃত্বে বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দিন দিন লাশের মিছিল বাড়ছে, ২৪ ঘণ্টায় আরো ১৪ মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজনের করোনা পজেটিভ। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। তবে বুধবার সন্ধ্যায় সামেক হাসপাতালে অক্সিজেন বিপর্যয়ের কারণে কমপক্ষে সাতজন মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন বিপর্যয়ের ঘটনায় কেউ মারা যায়নি বলে দাবি করেছেন। এনিয়ে, জেলায় ৩০ জুন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারাবিস্তারিত পড়ুন
অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি বিদেশ থেকেও আমদানি করা হবে : খাদ্যমন্ত্রী

কোন ভাবেই চালের বাজার অস্থিতিশীল হতে দেয়া হবে না। অভ্যন্তরীণ চাল সংগ্রহ জোরদার করার পাশাপাশি বিদেশ থেকেও চাল আমদানি করা হবে। ২৫ শতাংশ কর আরোপ করে বেসরকারী ব্যবস্থাপনায় শীঘ্রই নন বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, প্রান্তিক কৃষক অনেক আগেই ধান বিক্রি করে দিয়েছেন। মিলমালিকগণ বলছেন অতিরিক্ত লাভের আশায় কৃষক নন এমন অনেকেই ধান মজুদ করছেন। কেউ যদি অবৈধ মজুদ করে থাকেনবিস্তারিত পড়ুন
রাজধানীতে
‘লকডাউনে’ বাইরে এসে আটক ৪ শতাধিক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধিনিষেধ অমান্য করে কেউ অপ্রয়োজনে, কেউ ‘লকডাউন’ দেখতে রাস্তায় বের হওয়ায় চার শতাধিক জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বিধিনিষেধ ভঙ্গ করায় রাজধানীতে ৪শর বেশি আটক। এরমধ্যে তেজগাঁও বিভাগের ১৬৭ জন, মিরপুরে ১০১ জন। এরা কেউ লকডাউন দেখতে বের হয়েছিলো। কেউ বের হয়েছিলো অপ্রয়োজনে। সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেবে। পাশাপাশি অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

