শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দিন দিন লাশের মিছিল বাড়ছে, ২৪ ঘণ্টায় আরো ১৪ মৃত্যু

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজনের করোনা পজেটিভ। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

তবে বুধবার সন্ধ্যায় সামেক হাসপাতালে অক্সিজেন বিপর্যয়ের কারণে কমপক্ষে সাতজন মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন বিপর্যয়ের ঘটনায় কেউ মারা যায়নি বলে দাবি করেছেন।

এনিয়ে, জেলায় ৩০ জুন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৪ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩৫০ জন।

এদিকে সাতক্ষীরায় বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১০৫ জনের। শনাক্তের হার ৪৯ দশমিক ৫২ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ৩০ দশমিক ০৮ শতাংশ।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ৩০ জুন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪২৩ জন।

এদিকে সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন বিপর্যয়ের কারণে ৭ জন রোগী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৩০ জুন) সন্ধ্যায় ৭টার পর এই বিপর্যয়ের সৃষ্টি হয়। ফলে অক্সিজেনের অভাবে তারা মারা গেছেন বলে একাধিক রোগীর স্বজনের অভিযোগ।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার কুদরত-ই-খুদা অক্সিজেন সরবরাহ একেবারে বন্ধ হওয়ার কথা অস্বীকার করে বলেন, সাময়িকভাবে অক্সিজেনের চাপ কম ছিলো। রাত ৮টার দিকে আবার তা স্বাভাবিক হয়ে আসে। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ছাড়াও ৭০/৮০ টি সিলেন্ডার সবসময় স্টকে রয়েছে। কাজেই অক্সিজেন সরবরাহ ঘাটতি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর এ কারণে কোনো রোগী মারা যায়নি।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা