মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ, ২০২৪

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার তালায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

সাতক্ষীরার তালায় ফতেপুর সরকারী প্রথামিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ কুমার দাস (৫৮) এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) রাতে নুরুল্লাহপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার ভূক্তভোগী পরিবার তালা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ফতেপুর সরকারী প্রথামিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ কুমার দাস গত ৭ মার্চ সকালে ওই স্কুলের সহকারী শিক্ষক ৪র্থ শ্রেণীর ছাত্রীকে (১০) শ্রেণী কক্ষে ডেকে পাঠায়। সে ঐবিস্তারিত পড়ুন

কেশবপুরে জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমীর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে শিশুদের বঙ্গবন্ধু বিষয়ে চিত্রাংকন এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার, সহকারি উপজেলা শিক্ষা অফিসারবিস্তারিত পড়ুন

২২৬ ফুট উঁচু মিনারের মসজিদ, নামাজ পড়েন আড়াই হাজার মুসল্লি

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিভাগ খুলনার ঐতিহ্যবাহী সুউচ্চ মিনারের দারুল উলুম জামে মসজিদ। ষাটের দশকে তালগাছিয়ার পীর হযরত মাওলানা মকসুদুল্লাহ ও আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর অনুপ্রেরণায় খুলনার বিশিষ্ট সমাজসেবক হাজি আবদুল হাকীম জমাদ্দার ব্যক্তি উদ্যোগে নির্মাণ করেন জামেয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম জামে মসজিদ ও মাদ্রাসা। সাদা টাইলস দিয়ে তৈরি মসজিদটির নান্দনিক মিনারটি খুলনা বিভাগের সর্বোচ্চ। যার উচ্চতা ২২৬ ফুট। ইসলামের সৌন্দর্যবোধ ও সৌকর্যকে অনুসরণ করে নির্মিত হয় এই মসজিদ। মসজিদের সামনেবিস্তারিত পড়ুন

সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছাতে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। শনিবার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দ্বি-বার্ষিকী সম্মেলনে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আজকে এখানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আমার জীবনের অনেক স্মৃতি এখানে। আমার বিয়ে থেকে শুরু জীবনের সব কিছু এই ঢাকেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে। সেই ১৯৮০ সাল থেকে এরবিস্তারিত পড়ুন

নতুন নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের নতুন নাগরিকত্ব আইন সিএএ তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে প্রতিবেশী দেশ হওয়ায় আমরা বিষয়টির দিকে নজর রাখছি। শনিবার (১৬মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর লেন এলাকায় ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় ভারতের নাগরিকত্ব আইন নিয়ে বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে- এ বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে মন্ত্রী এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র শুক্রবার আবারও বলেছে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

৮০০ মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ চুরি! ধরা পড়লেন সাবেক সচিবের মেয়ে

জুবাইদা সুলতানা, বয়স ৪৪। তিনি অবসরপ্রাপ্ত এক যুগ্ম সচিবের মেয়ে। তিনি বিভিন্ন সময় রাজধানীর অভিজাত পাড়ায় ভুয়া পরিচয়ে হোটেল, ক্লাবে সেমিনার ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে দামি জিনিসপত্র চুরি করতেন। গত ১২ বছর ধরে তিনি এভাবে চুরি করে আসছিলেন। এ পর্যন্ত প্রায় সাতশ থেকে আটশ মোবাইল, ল্যাপটপ ও দামি ভ্যানিটি ব্যাগ চুরি করেছেন অভিজাত এলাকা থেকে। গত ৩ মার্চ ঢাকা ক্লাবে গাইনোকোলজিক্যাল অনকোলজিবিষয়ক এক সিমিনারে অংশগ্রহণ করে জুবাইদা চুরি করেন ডা.বিস্তারিত পড়ুন

বাংলাদেশকে খেজুর উপহার দিলো সৌদি আরব

বাংলাদেশের রোজাদারদের ইফতারের জন্য ২০ টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব। বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের পক্ষ থেকে খাদেমে হারামাইন শরিফাইনের ইফতার আয়োজন কর্মসূচির অধীনে এই খেজুর উপহার দেওয়া হয়। বৃহস্পতিবার সৌদি সংবাদ মাধ্যম এসপিআইয়ের খবরে বলা হয়েছে, রমজানে বিশেষভাবে বিতরণ করা এই খেজুরের মাধ্যমে ২০ হাজার পরিবার উপকৃত হবে। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এবং দূতাবাসের ধর্ম বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত কনসাল মোবারক আল-আনজারি বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রীবিস্তারিত পড়ুন

সরকার এবার হয়তো বলবে লেবুর বদলে জলপাই-কামরাঙ্গার ‍জুস খান: রিজভী

রমজান মাসে দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম থাকার প্রতিবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চারটি লেবুর দাম এখন ৮০ টাকা। আওয়ামী লীগ সরকার বেগুনির বদলে কুমড়া খেতে বলেছিল, কাঁঠালের বার্গার খেতে বলেছিল। এখন হয়তো বলতে পারে লেবুর দাম বেশি, সবাই জলপাইয়ের জুস খান অথবা কামরাঙ্গার জুস খান। রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবিরের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচিতে শনিবার দুপুরে এবিস্তারিত পড়ুন

ভারত পাশে ছিল বলেই নির্বাচনে বড় বড় রাষ্ট্র অশুভ হস্তক্ষেপ করতে পারেনি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত পাশে ছিল বলেই বাংলাদেশের নির্বাচনে বিশ্বের বড় বড় রাষ্ট্র অশুভ হস্তক্ষেপ করতে পারেনি। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে শনিবার ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের যে সন্দেহ ও অবিশ্বাসের দেয়াল ছিল তা ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো বলে সিট মহল বিনিময়ের ৬৮বিস্তারিত পড়ুন

বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় সরকার: মঈন খান

সরকার দেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, সরকার শুধু বিরোধী দলের ওপর নির্যাতন করছে না, তারা এ দেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায়। শনিবার (১৬ মার্চ) রাজধানীর ধানমণ্ডিতে সদ্য কারামুক্ত যুবদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে দেখতে তার বাসায় গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ অভিযোগ করেন তিনি। মঈন খান বলেন, বিরোধী দলকে জুলুম-নির্যাতনবিস্তারিত পড়ুন