বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তালায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আটক

সাতক্ষীরার তালায় ফতেপুর সরকারী প্রথামিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ কুমার দাস (৫৮) এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে আটক করা হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) রাতে নুরুল্লাহপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার ভূক্তভোগী পরিবার তালা থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ফতেপুর সরকারী প্রথামিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুভাষ কুমার দাস গত ৭ মার্চ সকালে ওই স্কুলের সহকারী শিক্ষক ৪র্থ শ্রেণীর ছাত্রীকে (১০) শ্রেণী কক্ষে ডেকে পাঠায়। সে ঐ ছাত্রীকে হাত, পা টিপে দিতে বলে। এসময় ওই শিক্ষার্থী পা ও হাত টিপতে গেলে শ্রেণী কক্ষে কোনো ছাত্র ছাত্রী না থাকার সুযোগে ছাত্রীকে পরিধেয় বস্ত্রের মধ্যে হাত ঢুকিয়ে গোপন অঙ্গে স্পর্ষ করে। এসময় শিশুটি ভয় পেয়ে পালিয়ে বাড়ি গিয়ে মাকে খুলে বলে।

বিষয়টি জানাজানি হলে, পরের দিন অবিভাবকরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলেও তিনি কোনো পদক্ষেপ না নেয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, তালা থানা সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম পিপিএ জানান, এঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে মামলা করলে শুক্রবার রাতে শিক্ষকে আটক করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের স্ত্রী ও মেয়েকে ধর্ষণ বা ধর্ষণচেষ্টারবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার