বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার এবার হয়তো বলবে লেবুর বদলে জলপাই-কামরাঙ্গার ‍জুস খান: রিজভী

রমজান মাসে দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম থাকার প্রতিবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চারটি লেবুর দাম এখন ৮০ টাকা। আওয়ামী লীগ সরকার বেগুনির বদলে কুমড়া খেতে বলেছিল, কাঁঠালের বার্গার খেতে বলেছিল। এখন হয়তো বলতে পারে লেবুর দাম বেশি, সবাই জলপাইয়ের জুস খান অথবা কামরাঙ্গার জুস খান।

রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবিরের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচিতে শনিবার দুপুরে এ কথা বলেন তিনি। বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগের লোক আছে বলেই সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও মন্তব্য করেন বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিলে ছাত্রলীগের হামলার বিষয়ে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য ছাত্রলীগ ইফতার পার্টিতে হামলা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়ে বলানো হলো ইফতার পার্টি করা যাবে না। এরপর ছাত্রলীগকে দিয়ে হামলা চালানো হলো। রমজান মাসে ধর্মীয় অনুভূতি কাজ করে। সিয়াম সাধনার পাশাপাশি এই মাস মুসলিমদের উৎসবের মাসও। ইফতার পার্টি না দেওয়া হলেও সবাই একসঙ্গে হয়ে ইফতার করতে চায়, সেখানেও রক্ত ঝরিয়েছে ছাত্রলীগ। এটি সরকার করিয়েছে।

রুহুল কবির রিজভীর অভিযোগ, আওয়ামী পরিবার ছাড়া কোনো মেধাবীর চাকরি হচ্ছে না। প্রত্যেকটি কারাগার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বন্দিশালা।

তিনি আরও বলেন, নির্বাচনে ভারত পাশে ছিল বলেই অন্য রাষ্ট্রগুলো কিছু করতে পারেনি। আওয়ামী লীগ সরকার ভোটার শূন্য নিবার্চন করেছে।

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকবিস্তারিত পড়ুন

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কেও বিএনপির সঙ্গে চীন সুসম্পর্ক বজায় রাখবে বলেবিস্তারিত পড়ুন

সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরুবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত