সেপ্টেম্বর, ২০২৫
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় গ্রিড স্টেশনে অ*গ্নিকাণ্ডে বিদ্যুৎ বিপর্যয়

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার পর থেকে শুরু হওয়া এ বিপর্যয়ে একযোগে শহর ও গ্রামীণ জনজীবনে অচলাবস্থা তৈরি হয়। কয়েক ঘন্টা পর বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়। ফায়ার সার্ভিস জানায়, সকাল ১১টা ১০ মিনিটে সদর উপজেলার বিনেরপোতা এলাকায় অবস্থিত ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেইবিস্তারিত পড়ুন
‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক করতে চায় সরকার : শিল্প উপদেষ্টা

বাংলাদেশ সরকার ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ‘অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ফেয়ার ২০২৫- রোড টু মেড ইন বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিল্প উপদেষ্টা বলেন, অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশের শিল্পখাতের সম্ভাবনা ও সক্ষমতাকে তুলে ধরছে। তিনি বলেন, এই সেক্টরগুলো আমাদের অগ্রাধিকারপ্রাপ্ত খাত; যা দেশের রপ্তানিবিস্তারিত পড়ুন
দুর্গাপূজা নিয়ে দেশে কোনো হুমকি বা চ্যালেঞ্জ নেই: ধর্ম উপদেষ্টা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে দেশে কোনো ধরনের হুমকি বা চ্যালেঞ্জ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালাপাড়া সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ‘সব গোয়েন্দা সংস্থার সাথে কথা হয়েছে। তাদের কাছেও নাশকতা বা বিশৃঙ্খলার কোনো তথ্য নেই। প্রশাসনের সার্বক্ষণিক নজরদারিতে সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্নবিস্তারিত পড়ুন
মাটি খুঁড়তেই বেরিয়ে এলো হাঁড়িভর্তি ব্রিটিশ আমলের ধাতব মুদ্রা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় স্থানীয়রা শত বছরের পুরোনো রুপাসদৃশ ধাতব মুদ্রা উদ্ধার করেছেন। মুদ্রাগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুতি চলছে। খোঁজ নিয়ে জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মাণ করার জন্য শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মাটি খুঁড়তে গিয়ে একটি মাটির পাত্র দেখতে পান। পরে এরমধ্যে শত বছরের পুরোনো ধাতব মুদ্রা উদ্ধার করেন তিনি। শহিদুল ইসলাম জানান, মাটির হাঁড়ির মতো কিছু বের হওয়ারবিস্তারিত পড়ুন
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপিসহ অন্য দলের অংশ থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে হচ্ছে তার দলকে। তিনি অভিযোগ করেন, ব্যবসায়ীদের কাছে রাজনীতি এখন ‘বন্দি’ হয়ে গেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে। তিনি আরও দাবি করেন, মিডিয়া ও সেনাবাহিনীর একটিবিস্তারিত পড়ুন
আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ যে গণতন্ত্রের কথা সবাই বলছে, সেই গণতন্ত্রের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপনও করেছেন তিনি। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অসংখ্য রক্ত ও ত্যাগের বিনিময়ে বিএনপি আজ মুক্ত পরিবেশে কর্মসূচি পালন করছে। এজন্য খালেদা জিয়া, তারেক রহমান ও যারা গণঅভ্যুত্থানের মাধ্যমেবিস্তারিত পড়ুন
বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন : সালাহউদ্দিনের প্রশ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আপনারা যখন এত বেশি আত্মবিশ্বাসী, যে সরকারি দল হবেন। তাহলে নির্বাচনে আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে ওই বাহানা, পরশু আরেক বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ-মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজনবিস্তারিত পড়ুন
পিআর ইস্যুতে সিদ্ধান্ত নেবে জনগণ: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আলোচনার টেবিলে সমস্যার নিষ্পত্তি হবে বলেই মনে করছে বিএনপি। তবে পিআর সিস্টেমে কেউ নির্বাচন চাইলে সে বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন বিষয়ে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে এমন মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্রদের সরকার থেকে সরে আসার আহ্বান জানানোই যথেষ্ট নয়, বরং ছাত্রদের মধ্যেও সেই তাগিদটা থাকতে হবে।জুলাই সনদের আইনিবিস্তারিত পড়ুন
বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই তালিকায় বাংলাদেশও রয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা। এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে। দেশটির অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণবিস্তারিত পড়ুন
যাদের সদ্যজন্ম কিংবা স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও আজ বিএনপির সমালোচনা করে- মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি বরং লড়াই করে এতদূর এসেছে। যাদের সদ্যজন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও এখন সমালোচনা করে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিকী উপলক্ষে উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কোনোদিন মাথা নত করেনি বিএনপি। তাই দল ও তাদের নেতা-কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন তিনি। বলেন, জিয়াউর রহমান ও খালেদাবিস্তারিত পড়ুন

