শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গ্রিড স্টেশনে অ*গ্নিকাণ্ডে বিদ্যুৎ বিপর্যয়

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার পর থেকে শুরু হওয়া এ বিপর্যয়ে একযোগে শহর ও গ্রামীণ জনজীবনে অচলাবস্থা তৈরি হয়। কয়েক ঘন্টা পর বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১১টা ১০ মিনিটে সদর উপজেলার বিনেরপোতা এলাকায় অবস্থিত ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের আর্থিক ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।

ওজোপাডিকো সাতক্ষীরা শাখার নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন বলেন- ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। খুলনা থেকে বিশেষ টিম আসছে, তারা কাজ শুরু করলে বিকেলের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক নুরুল ইসলাম প্রাথমিক ধারণা জানাতে গিয়ে বলেন, ওভারহিট বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জেলার জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। শহরের ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক ও অফিস-আদালতের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত মানুষকে ধৈর্য ধরতে হবে। তবে হাসপাতালসহ জরুরি সেবার জন্য বিকল্প বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩