রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে হামলা শিকার সাংবাদিক মাসুদুর রহমানের বিরুদ্ধে সাজানো মামলা

একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক ও সাংবাদিক মাসুদুর রহমানকে মামলায় জড়ানো হলো। শুক্রবার দিনভর দু’পক্ষের মধ্যে মধ্যস্ততার পর পুলিশ বাদীর অমতে মামলা করার সিদ্ধান্ত নেয়। ঘটনাটি নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
সরেজমিনে খোঁজ খবর নিয়ে জানা যায়, আশাশুনি ডিগ্রী কলেজের প্রভাষক ও দৈনিক সাতনদী’র বার্তা সম্পাদক পেশাগত কাজ শেষে শ্রীউলা ব্রীজ থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভুল রাস্তায় প্রবেশ করে রাস্তার ওপর দাঁড়ানো এক ক্লাস নাইন পড়–য়া কিশোরী মাসকুরার কাছে সঠিক পথের কথা জানতে চান। এত ওই কিশোরী ক্ষুদ্ধ হয়ে ওঠেন। পার্শ্বেই ছিল ৫/৭ জন যুবক। তারা এগিয়ে এসে পরিচয় জানতে চাইলে মাসুদুর রহমান নিজেকে শিক্ষক এবং সাতনদী পত্রিকার সাংবাদিক পরিচয় দেন। তারা মাসুদুর রহমানকে শুয়োরের বাচ্চা গালি দিয়ে বলে, তোরাই সাতনদী পত্রিকায় আমাদের বিরুদ্ধে নিউজ করিস। এই বলেই তারা মাসুদুর রহমানের ওপর চড়াও হয়ে মারপিট করে। উল্লেখ্য, অতিসম্প্রতি শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে সাতনদী পত্রিকায় একাধিক খবর প্রকাশিত হয়। এ সময় সংক্ষুদ্ধ কিশোরী তার পিতা যাকির হোসেনকে মোবাইলে খবর দেয়। যাকির হোসেন ঘটনাস্থলে পৌছে আশাশুনি থানায় ফোন করলে এসআই মামুন ঘটনাস্থলে যায়। পরে উদ্ধার করে মাসুদুর রহমানকে থানা হাজতে রাখা হয়। এরই মধ্যে ঘটনাটি জানাজানি হলে আশাশুনি শহরের অর্ধশতাধিক গন্যমাণ্য ব্যক্তিবর্গ থানা গেটের সামনে জড়ো হয়। এক পর্যায়ে কিশোরীর পিতা যাকির হোসেন, মাতা বানু এবং কিশোরীর কাছে গন্য মান্য ব্যাক্তিরা বিষয়টা জানতে চান। বিষয়টি জানা শোনার পর কিশোরীর পিতা যাকির হোসেন উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গকে উদ্দেশ্য করে বলেন, থানায় আমরা কোন লিখিত এজাহার দেইনি এবং দেবও না। পরে উপস্থিত শ্রমিকলীগের সভাপতি ঢালী শামসুল আলম, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ফারুখ হোসেনসহ ৪/৫ জনের একটি দল কিশোরীসহ তার পিতা যাকির হোসেন, মাতা বানুকে নিয়ে থানা ভবনের মধ্যে যান। তারা বিষয়টি ইন্সপেক্টর তদন্ত মোস্তাফিজুরকে জানান। এ সময় তিনি বিষয়টি নিয়ে সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দেন। পাশাপাশি তিনি কিশোরীসহ তার পিতা-মাতাকে এজাহার দেয়ার জন্য চাপ দেন।
এক পর্যায়ে ওসি তদন্ত মোস্তাফিজুর এস আই মামুনকে দিয়ে এজাহার তৈরী করে তাতে কিশোরীকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেন। আশাশুনি প্রেসক্লাবের সভাপতি ফারুখ সহ দু’জন সাংবাদিক ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীরের অনুমতি নিয়ে থানা হাজতে থাকা সাংবাদিক মাসুদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান তাতেও বাধা প্রদান করেন এবং সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকরা সংসদ সদস্য রুহুল হককে জানান। আজ আশাশুনি প্রেসক্লাবের পক্ষ থেকে জরুরী সভার ডাক দেয়া হয়েছে। অপরদিকে খবর পাওয়ার পর সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদও বিষয়টি নিয়ে সবার সঙ্গে আলোচনা শুরু করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস