শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছির মাঠ জুড়ে সবুজের সমারোহ

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের মাঠের পর মাঠ সবুজের সমারোহ। কৃষকের সোনালী স্বপ্ন লুকিয়ে আছে সবুজ ধান ক্ষেতের মাঝে। এই সবুজ ধান ক্ষেত ঘিরে কৃষকের রয়েছে অনেক স্বপ্ন। বাজারে ধানের সঠিক মূল্য পাওয়া না গেলেও। কৃষক ধান চাষ ছাড়ছেন না। ঘরের ধানের ভাত খাবেন এই আশায়। আবার ধান কেটে ঘরে তুলে জমিতে চাষ করবেন রবি শস্য। অনেকে ধান চাষের লোকসান পুষিয়ে নিবেন আলু চাষ করে।

ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সবুজের সমারোহ দেখা গেছে। মাত্র একমাস আগে আমন চারা রোপণ করেছেন এ অঞ্চলের কৃষক। এক মাসের ব্যবধানে বেড়ে উঠেছে আমন চারা। একমাত্র বৃষ্টির পানি ছাড়া কোন সংকটে পড়তে হচ্ছে না কৃষকদেরকে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পানির সংকট থাকায় শ্যালো মেশিনের সেচ দিয়ে আমনের জমিতে পানি দিচ্ছেন কৃষকরা। সার, বীজ, কীটনাশক সংকট না থাকার পাশাপাশি কৃষি কর্মকর্তাদের পরামর্শ কৃষকের আমন চাষে গতি বাড়িয়েছে আরো এক ধাপ।

কাকডাঙ্গার কৃষক ওবায়দুল‍্যাহ বলেন, তিনি শ্রাবণ মাসের মাঝামাঝি আমনের চারা রোপণ করেছেন। শুধু পানি সংকট ছাড়া এবার কোন সমস্যা নাই তাদের। একমাসের মধ্যে চারা বেশ বড় হয়েছে।

বোয়ালিয়া গ্রামের কৃষক জাকির হোসেন বলেন, বোরো চাষের লোকসান পুষিয়ে নিতে তিন বিঘা জমিতে আষাঢ় মাসের শেষ সপ্তাহে আমন চারা রোপণ করেন। তিনি আশা করছেন আশ্বিন মাসের শেষ সপ্তাহে নতুন ধান ঘরে তুলবেন। বৃষ্টি কম হওয়ায় শ্যালো মেশিনের সেচ দেয়ায় তাদের খরচ কিছুটা বাড়বে বলে জানান এ কৃষক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ