বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় যুবলীগের বিক্ষোভ মিছিল

দেশব্যাপি বিএনপি জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরায় আওয়ামী যুবলীগ’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু’র নেতৃত্বে রবিবার (১১ই ডিসেম্বর) বিকাল ৪টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ জুলফিকার রহমান উজ্জল, শ্যামনগর উপজেলার সাবেক যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা (বাংলা), জেলা পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশ, পৌর যুবলীগের নেতা আলামীন, কেঁড়াগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঈনুর ইসলাম, ইউপি সদস্য লুৎফর রহমান, শামসুর রহমান, ফজর আলী, যুবনেতা এসএম আশরাফুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রানা।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। ইতোমধ্যে দেশের কিছু জায়গায় পুলিশের ওপর হামলা করেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে বিএনপি। তাদের সব ষড়যন্ত্র আমরা রাজপথে মোকাবিলা করবো। সাতক্ষীরাতে আর কখনো অগ্নি সন্ত্রাস জামায়াত-বিএনপিকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের সকল অপরাজনীতির বিরুদ্ধে স্বোচ্ছার থাকার জন্য সাতক্ষীরা জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দসহ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা