বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

সাতক্ষীরার সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

সোমবার(১২ ডিসেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন ও স্কুল ড্রেস বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন।

এসময় তিনি বলেন, ‘প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়! তারাও আমাদের সন্তান। বর্তমান সরকার প্রতিবন্ধিদের কল্যাণে কাজ করছে। আগামী দিনে প্রতিবন্ধিদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। সুতরাং তাদের কল্যাণে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাভুক্ত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি। এসময় তিনি বিদ্যালয়ের ৮৬জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষাসহকারীর হাতে স্কুল ড্রেস তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ এবং বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ ডাঃ আবুল কালাম বাবলা। এছাড়া আরো বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রাণী প্রমুখ।

উল্লেখ বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোস্তফা কামাল লস্কর এর আর্থিক সহযোগীতায় সর্বমোট ৯০জন শিক্ষার্থী ও শিক্ষাসহকারীর মাঝে উক্ত স্কুল ড্রেস বিতরণ করা হয়। স্কুল ড্রেস বিতরণ শেষে অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল