বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন-২২’ অনুষ্ঠিত হয়েছে

সম্মিলিত সামাজিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন-২২’ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনকে সভাপতি ও সসাজকর্মী রাশেদ হোসেনকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী পরিষদ ঘোষনা করা হয়।

“নাশকতা সৃষ্টিকারীদের রুখে অসাম্প্রদায়িক সমাজ বিনির্মানের প্রত্যয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার(৩১ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

বক্তব্যে তিনি, অসম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষন- দূর্নীতিমুক্ত মুক্তিযুদ্ধের ভাবাদর্শের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য খুলনা বি,এম,এ সভাপতি ডাক্তার শেখ বাহারুল আলম, কেন্দ্রীয় সাধারন সম্পাদক আবু সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা নাগরিক কমিটির আহবায়ক সিনিয়র সাংবাদিক আনিসুর রহিম, ল- স্টুডেন্টস ফোরামের সভাপতি এ্যাডঃ সালাউদ্দীন রানা, আ’লীগ নেত্রী সাংবাদিক লায়লা পারভিন সেজুতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিরুদ্দীন, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন।

সমাজ সংগঠক রাশেদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক জোৎস্না দত্ত, আ’লীগ নেত্রী সমাজকর্মী নাজমুন নাহার মুন্নি, সম্মিলিত সামাজিক আন্দোলন কলারোয়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সদর উপজেলার সভাপতি সিকদার আবু জাফর, দেবহাটা উপজেলার সভাপতি দীপঙ্কর সাহা, কালীগঞ্জ উপজেলা সভাপতি আশিক মেহেদি, শ্যামনগর উপজেলা সভাপতি দীপঙ্কর মন্ডল, আশাশুনি উপজেলার সভাপতি মিলন কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, সমাজকর্মী টিভি সাংবাদিক আমেনা বিলকিস ময়না, সমাজকর্মী সাংবাদিক হাসান মাসুদ পলাশ, সাজ্জাদুল হক সজিব, প্রভাষক শেখ আল কামুন, মাস্টার মিজানুর রহমান, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, আরিফুল হক চৌধুরী, লক্ষন চন্দ্র বিশ্বাস, ইমদাদুল হক মিলন, মোর্তজা হাসান, আতিক হোসেন, জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সমাজকর্মী, সূধি ও সাংবাদিকবৃন্দ।

সব শেষে, সম্মিলিত সামাজিক আন্দোলন’ সাতক্ষীরা জেলা শাখার সম্মেলনে সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনকে সভাপতি ও রাশেদুল হককে সাধারন সম্পাদক সহ ৩১ সদস্য কমিটি ঘোষনা করে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল