বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিনা সরিষা-৯ এর মাঠ দিবস অনুষ্ঠিত

বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন সরিষার জাত “বিনাসরিষা-৯” এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলা পৌর সদরের তুলসীডাঙ্গা মাঠে দিবসটি অনুষ্ঠিত হয়।

বুধবার(২৫জানুয়ারী) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের সাতক্ষীরা বাস্তবায়নে এ মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ময়মনসিংহ (বিনা) মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ময়মনসিংহ (বিনা) উদ্ভিদ প্রজনন বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.রেজা মোহাম্মাদ ইমন, বিনা সাতক্ষীরার উপকেন্দ্র এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. বাবুল আকতার, কলারোয়া উপজেলা কৃষিবিদ কৃষি অফিসার আবুল হোসেন মিয়া,কলারোয়া পৌরসভার কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন, কৃষক জাকির হোসেন,উপজেলা সহকারী কৃষি অফিসার আবির হোসেন, হাফেজ তরিকুল ইসলাম,কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহ.সভাপতি সরদার জিল্লুর, সংগঠনিক সম্পাদক শেখ রাজু রায়হান, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, জাকির হোসেনসহ উপজেলার ৮০জন কৃষক ও কৃষাণী। উল্লেখ্য-সরিষার তিনটি উন্নত জাত রয়েছে। এর মধ্যে-বিনাসরিষা-৮, বিনাসরিষা-৯ ও বিনাসরিষা-১০। এবার বিনা উদ্ভাবিদ প্রতিক‚লতা সহনশীল ও উচ্চফলনশীল সরিষার জাত বিনাসরিষা-৯ এর সম্প্রাসারণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা