বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর এলাকায় ওয়াস সেবা সংক্রান্ত শিক্ষণীয় বিষয়ক কর্মশালা

কলারোয়া পৌরসভাতে ওয়াস সেবা
সংক্রান্ত শিক্ষণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার (৮ফেব্রæয়ারি)
কলারোয়ার উন্নয়ন পরিষদ প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা
করেন-সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার রোকসানা পারভীন ও টাউন
কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার। ওয়াস এসডিজি প্রকল্পের কার্যক্রমসমুহ ও
ওয়াস সেক্টরে কাজ করতে গিয়ে শিক্ষণীয় বিষয়সমুহ নিয়ে আলোচনা করা হয়। ওয়াস
এসোসিয়েশনের বর্তমান কার্যক্রম ও কার্যক্রমকে আরো জোড়দার করার জন্য
অন্যান্য এনজিও প্রতিনিধি, এলজিআই ও ব্যবসায়ী মহলের নিকট থেকে প্রত্যাশা
বিষয়ক আলোচনা করেন-শাহজাহান কবির ও ওয়াস সেক্টরের উন্নয়নে ওয়াস কনজুমার
গ্রæপের ভূমিকা বিষয়ক আলোচনা করেন-উত্তরণ প্রতিনিধি শেখ হেদায়েতউল্লাহ
মুকুল ও পিএবি প্রতিনিধি শাহনাজ পারভীন মিনা। শিক্ষণীয় বিষয়ের উপর
উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন ব্র্যাক প্রতিনিধি রোকনুজ্জামান, আশা
কলারোয়া শাখার ব্যবস্থাপক এসকে আব্দুল মুন্নাফ। বিশেষ অতিথি হিসেবে
বক্তব্য রাখেন-কলারোয়া পৌরসভার কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মণ। প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কলারোয়া পৌর নিবাহী কর্মকর্তা তুষার কান্তি
দাশ। সভাপতির আসন থেকে বক্তব্য রাখেন-আশা কলারোয়ার সিনিয়র আঞ্চলিক
ব্যবস্থাপক আলী আহম্মেদ। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা
সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি
প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী
এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার
ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল
উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা