বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় লাগামহীনভাবে খাবারের দাম বৃদ্ধিতে বিপাকে খামারীরা

লাগামহীনভাবে পোল্ট্রিফিড ও অন্যান্য খাবারের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার প্রান্তিক খামারিরা। অনেকেই খামার বন্ধ করে দিয়ে তাদের পেশা বদলে ফেলছেন। তবে সরকার যদি পোল্ট্রি পালনের সাথে সংশ্লিষ্ট জিনিসের উপর ভর্তুকির ব্যবস্থা করেন বা খামারিদের সহজ শর্তে ঋণ দানের ব্যবস্থা করেন তাহলে শিল্প টিকিয়ে রাখা সম্ভব বলে অনেক অভিমত ব্যক্ত করেন। উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় সবমিলে আট শ’র অধিক মুরগির খামার রয়েছে।

এদিকে সারাদেশে খামারি পর্যায়ে গড়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। অথচ এক কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি উৎপাদনে খরচ হচ্ছে ১৭০-১৮০ টাকা। খামারি পর্যায়ে মুরগির দাম কম হলেও ভোক্তা পর্যায়ে চড়া দামে বিক্রি হচ্ছে ফার্মের মুরগি। বর্তমানে পাটকেলঘাটায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা। গতসপ্তাহে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৮০-১৯০ টাকা। এছাড়াও কেজিতে ১০-২০ টাকা দাম বেড়ে সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাইরাসের আক্রমন ও বিভিন্ন সময়ে দরপতনের কারনে বছর দুয়েক আগেও যে সকল পোল্ট্রি খামার বড় ছিলো সেগুলো ছোট করে ফেলেছেন খামারিরা। অনেকেই পোল্ট্রি খামারের জিনিসপত্র বিক্রি করে দিয়েছেন। খামারিরা অনেকে এ ব্যবসায় লোকসান গুণে পেশা পরিবর্তন করেছেন। অনেকে অন্য পেশাতে না যেতে পেরে এখনো লোকসান গুনছেন।

পাটকেলঘাটার কুমিরার পোল্ট্রি খামারি কাজী নজরুল ইসলাম হিল্লোল বলেন, খামারে ডিমের উৎপাদন ভালো হলেও খাদ্যে ঔষধপত্রের দাম বেশি হওয়াতে লোকসানে গুনতে হচ্ছে। ডিলারদের কাছ থেকে খাদ্য কিনতে হয়। অন্যদিকে ডিমের যে সঠিক মূল্য রয়েছে তা পাচ্ছি না। লোকসানের মুখে পড়ে ধার দেনা করে ঋণ পরিশোধ করেছি। কেউ আবার এই শিল্প বাদ দিয়ে বিদেশ চলে যাচ্ছে। পাটকেলঘাটা প্যারাগন ফিড ডিলার সুভাষ জানায়, যে ব্রয়লার ফিড গত বছর এ সময় ২২৫০ টাকা ছিল তা এখন ৩৪৫০ টাকা, সোনালী ফিড ২৫০০-৩২০০ টাকা, লেয়ার ১৯০০-৩২০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরেক খামারি তৈলকুপি গ্রামের সুজন দাস জানান, মুরগির খাবারের দাম বৃদ্ধির ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। গত বছরেও যেখানে বস্তা প্রতি ফিডের মূল্য ছিল দু’হাজার দুইশত টাকা। চলতি বছর প্রতি বস্তায় গুণতে হচ্ছে দ্বিগুণ টাকা। এভাবে চলতে থাকলে মাথায় হাত দেওয়া ছাড়া উপায় থাকবে না। এভাবে চলতে থাকলে অচিরেই পল্ট্রি চাষে ধস নামবে। তিনি আরও জানান, এ বছর ভাইরাসে আক্রান্ত হয়ে তার দুহাজার মুরগী মারা গেছে। ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি আর নতুন করে খামারে বাচ্চা তুলতে পারছেন না বলে জানান। তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার বিশ্বাস জানান, মুরগির দাম কম, দীর্ঘ সময় থাকায় অনেক খামার ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ আছে, তাই এই সংকট তৈরি হয়েছে, তবে অনেকে আবার নতুন করে বাচ্চা তুলছে, সংকট কেটে যাবে। মুরগি ও ডিমের দাম বেশি হওয়ায় নতুন করে খামারিরা চাষ করবে এমনটি আশা করেন এ কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ