বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শাল্যে সাঈদীর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কর্মী সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরা সদর ব্রহ্মরাজপুরে ইউনিয়নের শাল্যে গ্রামে দোয়া মাহফিল ও ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃস্থানীয় আলেম শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী(রহ.)-এর রুহের মাগফিরাত কামনায় ও দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ইউনিয়ন কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় শাল্যে নতুন জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১নং ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগ এর আয়োজন ১নং ওয়ার্ড শাখার আমির মাওলানা কবির হোসেনের সভাপতিত্বে, সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুজ্জামান মনার সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সূরা ও কর্ম পরিষদ সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা মোঃ জাকির হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন

মাওলানা মোফাজ্জেল হুসাইন হেলালি।

বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, ব্রম্মরাজপুর ইউনিয়ন টিম সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা তাওহীদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ওয়ার্ড সভাপতি এবং সেক্রেটারি সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা শহীদ দেলোয়ার হোসাইন সাঈদীর ইসলামী আন্দোলনে অবদান ও তাঁর শাহাদাতকে মুসলিম জাতির জাগরণের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

তাঁরা বলেন, “আল্লামা সাঈদীর জীবন ও ত্যাগ এই প্রজন্মের আদর্শ হয়ে থাকবে।”
দোয়া মাহফিলে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা যুব ক্রীড়া বিভাগের টিম সদস্য মোঃ শাহিনুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা