শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার যুগিখালীতে বিএনপির ওয়ার্ড সম্মেলনে ধানের শীষে ভোট প্রার্থনা

কলারোয়ার যুগিখালী ইউনিয়নে বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে ‘ওয়ার্ড সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) বিকেলে যুগিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত করে খালেদা জিয়া-তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে হবে। আগামি নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশ গঠনে সহযোগিতা করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদী।
তিনি বলেন, দলীয় শৃঙ্খলা মেনে সকলে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র রুখে ধানের শীষকে বিজয়ী করে করতে হবে।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু ও রবিউল ইসলাম, বিএনপি নেতা সালাউদ্দিন পারভেজ, এমএ রব শাহিন, কৃষকদল নেতা মনিরুজ্জামান, মোতাহার হোসেন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা আব্দুল করিম ও আব্দুল জব্বার।

সম্মেনের দ্বিতীয় পর্বে ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব