বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে জুতা নিক্ষেপ

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা ও শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক ও গণমাধ্যমের ব্যক্তিদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে সাতক্ষীরার বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে এসব সাংস্কৃতিক ও গণমাধ্যমের ব্যক্তিদের ছবিতে জুতা নিক্ষেপ করে তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার সাবেক আহবায়ক আরাফাত হোসাইন, আপ বাংলাদেশের আহ্বায়ক সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক আক্তারুল ইসলাম আক্তার ও যুগ্ম আহ্বায়ক ঝুমা মারিয়াম এবং যুগ্ম সদস্য সচিব তামিম হোসেন,জুলাই যোদ্ধা মোঃ বখতিয়ার হোসেনসহ বেশ কয়েকজন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী আপ বাংলাদেশের সাতক্ষীরার আহ্বায়ক আক্তারুল ইসলাম আক্তার, ‘বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার শুধু সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও ফ্যাসিজম কায়েম করেছিল। মুজিববাদী চেতনাকে ব্যবহার করে এই সাংস্কৃতিক ফ্যাসিজম গড়ে তোলা হয়েছিল।’

যুগ্ম আহ্বায়ক ঝুমা মারিয়াম অভিযোগ করেন, যে তারকারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে পোস্ট দিয়েছেন, তারা দেশে পুনরায় ‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ’ প্রতিষ্ঠা করতে চাইছেন। এই কর্মসূচির মাধ্যমে তারা সেসব তারকাদের প্রতি তাদের অনাস্থা এবং ক্ষোভ প্রকাশ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, সিয়াম (এসপি ক্রিয়েশন), জাহের আলভি, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ, ফারাবি হাফিজ, পিয়া জান্নাতুল, আরস খান, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, সাকিব খান, স্বাধীন, পারসা মেহেজাবিন, কচি খন্দকার, মেহের আফরোজ শাওনসহ বিভিন্ন তারকার ছবিতে জুতা নিক্ষেপ করেন।

এ সময় জুতা নিক্ষেপকারীরা তারকাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল