সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে সাতক্ষীরার আম

সাতক্ষীরার কাঁচা ও পাকা আমের অনেক সুনাম রয়েছে।
সাতক্ষীরার আমের সুনাম দেশ ও দেশের বাহিরে অনেক আগেই ছড়িয়ে পড়েছে । এবছর আবহাওয়া অনেক ভালো হওয়ায় সাতক্ষীরায় আমের ফলন ভালো হয়েছে। যেকারণে সাতক্ষীরার বিভিন্ন বাজারে কাঁচা টক আম উঠতে শুরু করেছে। আমের জাত
অনুযায়ী নির্ধারিত সময়ের আগে আম পাড়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।

আম চাষি ও ব্যবসায়ীরা যে আমগুলি কাঁচায় টক পাকলেও টক সেই আমগুলি আচার ও টক খাওয়ার জন্য সাতক্ষীরার বিভিন্ন বাজার থেকে ক্রয় করে দেশের বিভিন্ন জেলার বাজারে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা।

সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার সরেজমিনে গিয়ে দেখা যায় যে, বাহিরের জেলার ব্যবসায়ীরা আম কিনছে। যে আমগুলি কাঁচায় টক পাকলেও টক সে আমগুলি বাজারজাত করছে আম চাষীরা। যেকারণে দামও পাচ্ছে বেশি। সুলতানপুর বড় বাজারে কাঁচা টক আম কেজি প্রতি ৭০/৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আগাম আম ভাঙ্গা ও বাজারজাত করা বিষয়ে সাতক্ষীরার আম চাষি মোঃ আব্দুল হাকিম গাজী জানান, যে আমগুলি কাঁচায় টক এবং পাকলেও টক সে আমগুলি আমরা পেরে ফেলছি, এতে আমরা অনেক দাম পেয়ে অনেক লাভবান হচ্ছি।

শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মো. আব্দুর রহিম বাবু জানান, আমরা সব সময় বাজার মনিটরিং করছি যেন প্রশাসনের বেঁধে দেয়া নির্ধারিত সময়ের আগে
ভালো জাতের আম বাজারে ঢুকতে না পারে। আমরা সমিতির পক্ষ থেকে নজরদারী বাড়িয়েছি। যে আমগুলি বাজারে আসছে সে আমগুলি সব টক আম। এই আম দিয়ে আচার ও টক খাওয়ার জন্য ব্যবহার হবে। সরকারি নির্দেশনা মেনে গাছ থেকে আম ভাঙ্গা হবে এবং আম ক্রয় বিক্রয় করা হবে।

একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জননেতা তারিকুল ইসলামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিরবিস্তারিত পড়ুন

তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬

”যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো”প্রতিপাদ্য বৈচিত্র্যের বন্ধনে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধবিস্তারিত পড়ুন

  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’
  • সাতক্ষীরায় “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কৃষি ও অকৃষিখাতে নারীদের অংশগ্রহণ” বিষয়ক কর্মশালা
  • শ্যামনগরে সুন্দরবনে বনদস্যু দমনের দাবীতে উত্তাল উপকূল, বনজীবীদের নৌ-বিক্ষোভ
  • অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত
  • সাতক্ষীরায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
  • সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি
  • সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর