বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজীপুর সিটি নির্বাচনে ‘চ্যালেঞ্জটা নিতে’ মনোনয়নপত্র সংগ্রহ জাহাঙ্গীর আলমের

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মা জায়েদা খাতুন ও নিজের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাহাঙ্গীর আলম। বুধবার (২৬ এপ্রিল) রিটার্নিং অফিসারের কাছ থেকে এ দুটি মনোনয়ন সংগ্রহ করা হয়।

মনোনয়ন সংগ্রহের পর জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে আমি ও আমার মায়ের জন্য মনোনয়নপত্র তুলেছি। আমি আরেকবার পরীক্ষা দিতে প্রস্তুত। নির্বাচনে সাধারণ জনগণকে যে ওয়াদা দিয়েছিলাম, আমাকে বরখাস্ত করে তাতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বাকি কাজ শেষ করতে চ্যালেঞ্জটা নিতে যাচ্ছি। এ লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে মনোনয়ন ফরম তুলেছি।

জাহাঙ্গীর আলমের অনুসারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না তা নিয়ে এক প্রকার ধোঁয়াশার মধ্যে ছিলেন সমর্থকরা। তিনি শেষ মুহূর্তে মনোনয়ন সংগ্রহের মধ্যে দিয়ে সব ধোঁয়াশা কেটে গেলো। এখন তার কর্মীবাহিনী নির্বাচনের মাঠে নামার অপেক্ষায় রয়েছে।

এদিকে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ মেয়র পদে চার প্রার্থী বুধবার মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম আতিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল মামুন মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী মো. হারুন অর রশীদ।

এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী আতাউর রহমানসহ অন্য প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র নিয়েছেন।

এর আগে বুধবার বিকেল পর্যন্ত মেয়র পদে ১৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৮ জন, সাধারণ ওয়ার্ডে ৩৪০ জনসহ মোট ৪৫১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে জমা দেন মেয়র পদে চারজন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৬৪ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৯১ জন।

স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা গেছে, জাহাঙ্গীর আলম যদি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থেকে যান তবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আজমত উল্লাহ খানের নৌকা, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম ও জাতীয় পার্টির লাঙলের মধ্যে একটি জমজমাট লড়াই হবে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, গাজীপুর সিটি নির্বাচনের ৫৭টি ওয়ার্ডে ভোট নেওয়ার জন্য ৪৭৮টি কেন্দ্র থাকবে, কক্ষ থাকবে ৩৪৯১টি। এছাড়া অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৪৮৬টি। নির্বাচনে ৪৭৮জন প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ৪৯১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬ হাজার ৯৮২ জন পোলিং অফিসার থাকবেন।

তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষদিন। আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৮ মে এবং প্রতীক বরাদ্দ হবে ৯ মে। ইভিএমের মাধ্যমে ২৫ মে গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবার (৬বিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপবিস্তারিত পড়ুন

  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা