বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ত্রী সারাক্ষণ ঝাড়ি দেয়? বশে আনার কৌশল জানুন

স্বামী-স্ত্রীর সম্পর্ক মধুর হলেও কখনো কখনো তিক্ততা দেখা দেয়। খুনসুটি, ঝগড়া দাম্পত্য জীবনে নিত্য দিনের। কিন্তু যখন একে অপরকে অত্যাধিক শাসনে রাখেন তখনই ঝামেলাটা হয়। এই ধরুন, অনেক পুরুষই অভিযোগ করেন তাদের স্ত্রী সারাক্ষণই ঝাড়ির ওপর রাখে!

স্ত্রী সবার সামনে আপনার উপর চিৎকার করলে দুঃখের শেষ থাকে না। বেদনার বোঝা নিয়ে বনবাসে যাওয়ার কথাও মাথায় আসতে পারে। সব ছেড়ে-ছুঁড়ে হিমালয় রওনা দেওয়ার আগে কিছু পরামর্শ জানুন।

​১. নিউটনের তৃতীয় গতিসূত্র ভুললে চলবে না​

নিউটনের তৃতীয় গতি সূত্র ঝালিয়ে নিন। সেই সূত্রের মূল কথা হল, প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এই সূত্র সব জায়গাতেই খাটে। নিজের জীবনেও এর ব্যবহার শুরু করে দিন। এরপর থেকে স্ত্রী চিৎকার করে কথা বললে, আপনি তার থেকেও উঁচু স্বরে চিৎকার করুন। এতে স্ত্রী কিছুটা হলেও হকচকিয়ে যাবেন। এই প্রতিরোধের মুখে পড়ে তিনি ব্যাকফুটে খেলতেও পারেন। এতেই শান্তি ফিরবে সংসারে। তবে কখনো কখনো হিতে-বিপরীতও হতে পারে।

২. বুঝিয়ে বললেও ফল মিলতে পারে​

কিছুতেই ফল পাননি। কিন্তু মনে করে দেখুন তো আপনি কী তাকে কখনও যুক্তি দিয়ে বুঝিয়েছেন? কখনও কি চিৎকার করতে বারণ করেছেন? মনে হয় করেননি। বরং কোনও যুক্তি ছাড়াই বারবার বারণ করে গিয়েছেন। তাই ফল পাননি। এখন আর সেই ভুল নয়। পরিবর্তে স্ত্রীকে বলতে হবে যে এই ধরনের অভিব্যক্তি আপনি পছন্দ করেছেন না। এতে লোকসমাজে খারাপ ইমপ্রেশন পড়েছে। এমনকী এই ধরনের আচরণ থেকে আপনিও যে তার থেকে দূরে চলে যাচ্ছেন, এটাও বলতে হবে। এই কথাটুকু বোঝাতে পারলেই দেখবেন তিনি শুধরে যাবেন।

৩. বারবার এক ভুল নয়

আপনার স্ত্রী হয়তো কোনও জিনিস পছন্দ করেন না। এদিকে আপনি নিজের স্বভাবের দোষে সেই কাজটিই নিয়মিত করে চলেন। আর এই কারণেই স্ত্রী উচ্চস্বরে চিৎকার করে আপনাকে তিরস্কার করেন। এখানে অবশ্য দোষ আপনারই। নিজের ভুল না শুধরে নিলে কিন্তু কপালে দুঃখ! তাই যত দ্রুত সম্ভব নিজের অভ্যাসে বদল আনার চেষ্টা করুন। আশা করছি সমস্যার সহজ সমাধান সম্ভব হবে।

​৪. ভালোবাসায় ভরিয়ে দিন​

স্ত্রী চিৎকার করছেন, করতে দিন। তবে আপনি তাকে ভালোবাসায় ভরিয়ে দিন। নিজের সর্বস্ব দিয়ে প্রেম নিবেদন করুন। যখনই সময় পাবেন- ‘ভালোবাসি’ বলতে পিছপা হবেন না। এতেই তার মধ্যে বদল দেখলেও দেখতে পারেন। মনে রাখবেন, এই দুনিয়ায় ভালোবাসার মতো শক্তিশালী বন্ধন আর কিছুই নেই। ভালোবাসা থাকলে বাঘ, সিংহের সঙ্গেও বন্ধুত্ব পাতানো যায়। আর ইনি তো আপনার স্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশি নাগরিকদের বিদেশভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলারবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?