শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একাই ৫৫০ শিশুর জন্মদাতা, যুবকের শুক্রাণু দানে নিষেধাজ্ঞা

নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটাতে দান করতেন শুক্রাণু। তবে লাগামছাড়া শুক্রাণু দানের জন্য এখন সাড়ে ৫শ’র বেশি শিশুর জন্মদাতা তিনি। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ৪১ বছর বয়সি ওই যুবককে তার শুক্রাণু দানে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সংবাদমাধ্যম বিবিসি ও গার্ডিয়ান জানিয়েছে, ঘটনাটি নেদারল্যান্ডসের। জনাথন এম নামের ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ, শুক্রাণু দিয়ে সাড়ে ৫শ’র বেশি শিশুর জন্ম দিয়েছেন তিনি। ওই যুবককে অবিলম্বে তাই শুক্রাণু দান করা থেকে বিরত থাকতে শুক্রবার (২৮ এপ্রিল) নির্দেশ দিয়েছেন আদালত। আর এই নির্দেশ অমান্য করলে তাকে প্রতিবার জরিমানা দিতে হবে ১ লাখ ইউরো।

সম্প্রতি একটি সংস্থা এবং এক শিশুর মা আদালতের দ্বারস্থ হন। তারা অভিযোগ করেন, অতীতে কত সংখ্যক শিশুর জন্ম দিয়েছেন; সে তথ্য লুকিয়ে শুক্রাণু দিয়েছেন জনাথন। তাদের সন্তানদের সৎ ভাই বা বোনের সংখ্যা শতাধিক। ফলে এখন তাদের সন্তানরা বিড়ম্বনায় পড়েছে।

নেদারল্যান্ডসের নিয়ম অনুযায়ী, ১২ জনের বেশি নারীকে শুক্রাণু দান করা যায় না। পাশাপাশি শুক্রাণু দান করে ২৫ জনের বেশি শিশুর জন্ম দেয়া যায় না। কিন্তু জনাথন কমপক্ষে ১৩টি ক্লিনিকে শুক্রাণু দান করেছেন। সেগুলোর মধ্যে ১১টিই নেদারল্যান্ডসের।

২০০৭ সাল থেকে শুক্রাণু দান করার কাজ শুরু করেন জনাথন। সেই থেকে এখন পর্যন্ত ৫৫০ থেকে ৬০০ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ২০১৭ সালে বিভিন্ন ক্লিনিকে শুক্রাণু দান করার বিষয়ে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, সেই নির্দেশ অমান্য করেই অনলাইনে এই কাজ চালিয়ে গেছেন জনাথন।

তবে আদালতে জনাথনের আইনজীবী জানিয়েছেন, নিঃসন্তান দম্পতিদের সন্তানলাভে সাহায্য করতেই তার মক্কেল শুক্রাণু দান করেন। পেশায় তিনি সঙ্গীতজ্ঞ। বর্তমানে কেনিয়ায় থাকেন।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ