বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছী মৃত্তিকা সংস্থার আয়োজনে বজ্রপাত বিষয়ক স্কুল ক্যাম্পাইন অনুষ্ঠিত

সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৫ নং কেঁড়াগাছী ইউনিয়নের মৃত্তিকা (সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের) আয়োজনে বজ্রপাত বিষয়ক স্কুল ক্যাম্পাইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মে) সকাল ১১ ঘটিকার সময় হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বজ্রপাত বিষয়ক স্কুল ক্যাম্পাইন আয়োজন করা হয়।

উক্ত ক্যাম্পাইনে সভাপতিত্ব করেন হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র ঘোষ, উপস্থিত ছিলেন মৃত্তিকা (সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের) ম্যানেজার গুলশানারা খাতুন প্রোগ্রাম বাস্তবায়ন কর্মকর্তা সোনিয়া খাতুন, প্রশিক্ষক জেসমিন নাহার,এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সিরাজুল ইসলাম, আঃ সালাম, রাশেদুল ইসলাম, সামছুর ফকির, নির্মলা সরকার, হাফিজা খাতুন, দীপক কুমার ঘোষ,জাহিদ হাসান, মোস্তাফিজুর রহমান, আরিজুল ইসলাম প্রমুখ।উক্ত ক্যাম্পাইনে বজ্রপাতের সময় করণীয় ও প্রতিরোধ সম্পর্কে সংস্থার ম্যানেজার গুলশানারা খাতুন বলেন সাধারণত এপ্রিল- জুন মাসে বেশি পরিমান বজ্রবৃষ্টি বেশি হয়, বজ্রপাতের সময়সীমা ৩০- ৪৫ মিনিট স্থায়ী হয়, এ সময় ঘরে অবস্থান করুন।

ঘন কালো মেঘ দেখা দিলে ঘরের বাহীর হবেন না।বজ্রপাতের সময় উচু গাছপালা বৈদ্যুতিক খুটি ও মোবাইল টাওয়ারের থেকে দুরে অবস্থান করুন। বজ্রপাতের সময় মোবাইল, ল্যাপটপ ফ্রিজ টিভি বন্ধ রাখুন।বজ্রপাতের সময় ধান ক্ষেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলে উপর ভর দিয়ে এবং কানে আঙুল দিয়ে মাথা নিচু করে বসে থাকুন, কোন বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলকব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন, বেশি পরিমান তালগাছ রোপন করুন। মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের আয়োজন ও অর্থয়নে মোট ৫০ (৩২ জন মেয়ে, ১৮ জন ছেলে) ছাত্র ছাত্রীদের মাঝে বজ্রপাত বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল