শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের পাঞ্জাবে স্বর্ণ মন্দিরের কাছে আবারও ভয়াবহ বিস্ফোরণ, গ্রেপ্তার পাঁচ

ভারতের অমৃতসরে স্বর্ণ মন্দিরের কাছে আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত পাঁচ দিনের মধ্যে এটি ছিল তৃতীয় বিস্ফোরণ। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অমৃতসরের হেরিটেজ স্ট্রিটের কাছে বুধবার রাত ১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শিখ ধর্মের অনুসারীদের কাছে এটি একটি পবিত্র স্থান।

পুলিশ জানায়, সেখানে বিস্ফোরণের তীব্রতা খুব একটা বেশি ছিল না। তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা নৌনিহাল সিং বলেন, এলাকাটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটি ফরেনসিক দল সেখানে কাজ করছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ বৃহস্পতিবার পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। তবে তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

এরইমধ্যে রাষ্ট্ৰীয় অনুসন্ধান সংস্থা (এনআইএ) এবং পাঞ্জাব পুলিশ বিস্ফোরণের স্থান থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে।

একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ঘটনাটি তদন্ত করবে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ জানার চেষ্টা করবে বলে পুলিশ জানিয়েছে।

তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে, বিস্ফোরণে কোনো ট্রিগারিং মেকানিজম ব্যবহার করা হয়নি।

এর আগে প্রথম বিস্ফোরণটি ঘটে ৬ মে এবং দ্বিতীয়টি ঘটে সোমবার। পুলিশ এখন পর্যন্ত সেসব বিস্ফোরণেও কারণ জানাতে পারেনি।

একই রকম সংবাদ সমূহ

১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৬ বছর ধরে এদেশের জনগণের ওপর চালানো নির্যাতন-নিপীড়ন,বিস্তারিত পড়ুন

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা ও নির্মাতা নানা পাটেকার আর নেই। গোয়ায়বিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন