শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অসহনীয় গরম উপেক্ষা করে ধান তুলতে ও চাল প্রক্রিয়ায় কর্মব্যস্ত কলারোয়ার কৃষকেরা

প্রচন্ড তাপদাহে শরীর যেনো নিস্তেজ হয়ে যাচ্ছে। তার উপর শরীর থেকে যে পরিমান ঘাম ঝরছে, তাতে মানুষ অল্পতেই দূর্বল হয়ে পড়ছেন। কাজে অনিহা দেখা দিচ্ছে। কিন্তু শত রোদ, তাপকে উপেক্ষা করে রোজগারের তাগিদে মাঠের ফসল ঘরে তোলার প্রয়োজনে মরিয়া হয়ে দিন রাত এক করে চেষ্টা চালাচ্ছেন সাতক্ষীরার কলারোয়ার কৃষকেরা।
ধান কাটা, বাধা, বহন, ঝাড়া, শুকানো ও চাউল করার প্রতিটি প্রক্রিয়ায় কর্ম ব্যস্ত সময় পার করছেন গ্রামাঞ্চলের সব এলাকার প্রায় প্রতিটি ঘরের নারী-পুরুষ।

এবার উপজেলা জুড়ে ধানের বাম্পার ফলন হয়েছে বলে প্রান্তিক কৃষকরা জানিয়েছেন। প্রচণ্ড গরমে শারীরিক কষ্টের মাঝেও ধানের বাম্পার ফলন আর ঘরে তুলতে পারায় খুশি তারা।

জানা গেছে, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি মাঠে অধিকাংশ ধান বাড়িতে নিয়ে আসতে সক্ষম হয়েছেন কৃষকেরা। কিছু মাঠে ধান কাটা, বাধা ও বহনের কাজ চলমান রয়েছে।

প্রান্তিক কৃষকরা জানান, ‘রোদ ও তাপদাহ বিরাজ করলেও কাজ থেমে নেই, চলছে অবিরাম। গা দিয়ে ঘাম পড়ছে, গায়ের পোষাক ভিজে গেছে তবুও সুষ্ঠুভাবে কষ্টের ফসল ঘরে তোলার চেষ্টায় মরিয়া হয়ে কাজ করছেন।’

বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকের কাঁধে বাক বোঝাই ধান। সারা শরীর ভেজা, কপাল দিয়ে দরদর করে ঝরছে ঘাম। তবুও থেমে নেই চলতি মৌসুমের ধান কাটা, ঝাড়া ও চাউল করার প্রক্রিয়ার কর্মযজ্ঞতা। কেউ জীবিকার তাগিদে কাজ করছে, কেউবা আবার নিজের প্রয়োজনে। সঠিক সময়ে ফসল ঘরে তুলতে না পারলে বৃষ্টিতে ক্ষতি হতে পারে। তাই আপ্রাণ চেষ্টায় চলছে ধান ঘরে তোলার মহোৎসব।
অধিকাংশ বাড়িতে দেখা গেছে- কারো ধান বাড়িতে পালা দেওয়া আছে, কেউবা ঝাড়ছেন, কেউবা ঘরে ধান তোলায় ব্যস্ত।

সবমিলিয়ে রোদ ও তাপদাহের কষ্টেও ধান তোলা ও চাল প্রক্রিয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক জনগোষ্ঠী।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা