শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মুজিব জন্মশতবর্ষের ঘরের চাল উড়ে গেলো ঝড়ে, দেয়ালে ফাটল

সাতক্ষীরার কলারোয়ার জয়নগরের খোর্দ্দবাটরায় মুজিব জন্মশতবর্ষের ঘরের চাল উড়ে গেলো কালবৈশাখি ঝড়ে। এতে খোলা আকাশের নিচে পরিবারটি।

মঙ্গলবার (১৬ মে) সরেজমিনে আবাসন ঘুরে দেখা গেছে, জাকির হোসেনের স্ত্রী পারভিন সুলতানার ঘরের চাল উড়ে গাছের ডালে ও মাটিতে পড়ে আছে। সোমবার সন্ধ্যার কালবৈশাখি ঝড়ে তার ঘরের চাল উড়ে গেছে।

পারভিন সুলতানা জানান, তিনি সহ তার সন্তান, বোন ও স্বামীর সাথে ঐ ঘরে অবস্থান করছিলেন ঝড়ের সময়। হঠাৎ ঝড়ের দাপটে ঘরের চাল উড়ে গেলো। ভয়ে তারা চিৎকার করতে করতে পাশের ঘরে অবস্থান নেন। তবে তাদের পরিবারের কেউ আহত হননি। ঝড় ও বৃষ্টিতে তাদের ঘরের আসবাবপত্র ভিজে গেছে। এখন পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছে।’

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যা পারভিন সুলতানা কলারোয়া নিউজের প্রতিবেদকে দেখে তিনি অস্রুসিক্ত নয়নে কেঁদে কেঁদে বলেন, ‘আমরা এখন কোথায় থাকবো? আমাদের মাথা গোঁজার ঠাই বলতে সরকারের দেওয়া এই ঘর। তাও ঝড়ে চাল উড়ে গেছে।’

তিনি তার ঘর মেরামতের জন্য স্থানীয় সরকার প্রতিনিধিদের কাছে আকুল আবেদন রেখেছেন।

এদিকে তার ঘরের দেয়াল, পিলার ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে। কিছুদিন আগে তৈরি এই ঘর অল্প দিনে ফাঁটল অনিয়মের ইঙ্গিত দিচ্ছে।

জয়নগরের ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা বলেন, ‘তিনি এই ব্যাপারে কিছুই জানেন না। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’

জয়নগর ভূমি অফিসের নায়েবের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন কেটে দেন। ফলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

খোর্দ্দো বাটরার ইউপি সদস্য উত্তম মজুমদার জানান, ‘ঘর তৈরীর পরে পরবর্তী সংস্করণে কোন বরাদ্দ নেই। মালিকের নিজস্ব তহবিল থেকে সংস্কার করতে হবে। ইউএনও’র সাথে তিনি কথা বলে এমনি জেনেছেন। পরবর্তীতে বরাদ্দ এলে দেয়া হবে।’

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান