বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ তেল উৎপাদনকারীদের পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ তেল উৎপাদনকারী কৃষকদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২২ মে সোমবার সকাল ১০ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলরুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ তেল উৎপাদনকারী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা জোনের প্রকল্প মনিটরিং অফিসার এইচ এম জাহাঙ্গীর আলম, বিএডিসির উপ- পরিচালক (বীউ) মনোয়ার হোসেন খান,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার অতিরিক্ত উপ- পরিচালক (উদ্যান) কৃঞ্চরানী সরকার, অতিরিক্ত উপ- পরিচালক( শষ্য) ইকবাল আহমেদ ,বীনা’র সিনিয়র সাইন্টিফিক অফিসার বাবুল আক্তার।

অনুষ্ঠানে জেলায় শ্রেষ্ঠ তেল উৎপাদনকারী কৃষক হিসেবে ১ম পুরস্কার গ্রহন করেন কলারোয়া উপজেলার কৃষক শাহাজান মোড়ল, দ্বিতীয় পুরস্কার তালা উপজেলার কৃষক রফিকুল ইসলাম ও তৃতীয় পুরস্কার পেয়েছেন কলারোয়া উপজেলার রোকনুজ্জামানসহ ৩ জন কৃষক।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শওকত ওসমান।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন