শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ’লীগ সভাপতি স্বপনের আহবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষাভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বিএনপি’র জনসভায় প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের আহবানে সোমবার(২২ মে) বিকালে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

বিক্ষোভ মিছিলটিতে জয় বাংলা,জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। মিছিল শেষে পৌর সভার সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহনকারী ঢাকায় অবস্থানরত উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান সোহেল রানা, সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, আ’লীগ নেতা আব্দুর রউফ, মাস্টার জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, সহিদ আলী, নজরুল ইসলাম, ফজলুর রহমান, নয়ন হোসেন, রাজু আহমেদ, সাহেব আলী, আজমল হোসেন বাবু সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ