বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চলচ্চিত্রে নতুন নায়িকা পারিশা

মডেল-অভিনেত্রী পারিশা জান্নাত। অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে গানেও কণ্ঠ দেন। তবে তার স্বপ্ন রুপালি পর্দা। সিনেমায় নায়িকা হওয়ার লক্ষে নিজেকে ফিট করছেন। এরই মধ্যে নিয়মিত জিম করার পাশাপাশি নাচ-ফাইট শিখছেন বলে জানান পারিশা। এরই মধ্যে প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন পারিশা।

বিষয়টি নিশ্চিত করে পারিশা বলেন, ‘ইকবাল ভাইয়ের সঙ্গে দীর্ঘ দিনের পরিচয়। ক্যারিয়ারের প্রথম সিনেমা ভাইয়ার পরিচালনায় করব, এটা অনেক ভালো লাগার। ভাইয়ার পরবর্তী সিনেমা ‘ফাইটার’-এ একজন র‌্যাম্প মডেলের চরিত্রে অভিনয় করব।

সিনেমায় শুটিংয়ের আগে ঘাম ঝড়াচ্ছেন পারিশা। তা জানিয়ে তিনি বলেন, ‘আমি চাই নিজেকে জিরো ফিগার করতে। এজন্য কঠোর পরিশ্রম করছি। নাচ ও ফাইট শিখছি। আগামী ঈদুল আজহার পর ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু হবে। আশা করছি, ভালো কিছু হবে।

সুন্দরী প্রতিযোগিতা ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক’-এ রানারআপ হয়েছেন পারিশা। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। এরই মধ্যে বেশ কিছু খণ্ডনাটক ও ধারাবাহিকে অভিনয় করছেন। বর্তমানে ‘গৃহলক্ষ্মী’ ও ‘দুষ্ট মেয়ের দল’ শিরোনামে দুটো ধারাবাহিকের কাজ করছেন। বেশ কিছু শর্টফিল্মেও দেখা গিয়েছে পারিশাকে।

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন পরিচালক ও অভিনেতাবিস্তারিত পড়ুন

  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী
  • ছিলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী, এবার বিএনপির সমাবেশে অভিনেত্রী অপু বিশ্বাস