শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মসজিদের রাস্তা বন্ধ করে সরকারি জমিতে ঘর নির্মাণের অভিযোগ

দেবহাটায় মসজিদে যাতায়াতের দীর্ঘদিনের রাস্তা বন্ধ করে সরকারি সম্পত্তিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে শফিকুল গাজী ও তার দুই সহোদর ভাইয়ের বিরুদ্ধে।
তারা সদর ইউনিয়নের দাঁদপুর গ্রামের মৃত ফজর আলির ছেলে।

এলাকাবাসি জানায়, দাঁদপুর গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে সরকারি ভিপি সম্পত্তির ওপরের একটি রাস্তা বিগত প্রায় ৫০ বছর ধরে ব্যবহার করছেন এলাকাবাসি। প্রায় ৫ বছর আগে সেখানে একটি মসজিদও নির্মাণ করেন তারা। কিন্তু সম্প্রতি স্থানীয় মৃত ফজর আলির ছেলে তিন ছেলে শফিকুল গাজী, বাবুরালি গাজি ও আব্দুল জলিল গাজী গ্রামের মানুষের চলাচলের সরকারি জমির ওই রাস্তা বন্ধ করে সেখানে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন। এতে এলাকার মুসল্লিরা বাদি হলে মুসল্লিদের পাশ্ববর্তী পুকুরের মধ্যে রাস্তা বানিয়ে তা দিয়ে চলাচলের পরামর্শ দিচ্ছেন একগুয়ে ওই তিন ভাই।

মসজিদে যাতায়াতের জন্য সরকারি জমির ওই রাস্তা উন্মুক্ত রাখতে সোমবার এলাকার মুসল্লি ও সাবেক-বর্তমান জনপ্রতিনিধিরা অভিযুক্তদের অনুরোধ জানালেও তার্তে বিন্দুমাত্র কর্ণপাত করেননি অভিযুক্তরা। উপরন্তু জোরপূর্বক সরকারি জমিতে থাকা ৮টি মেহগনি গাছ কেঁটে ফেলেন তারা। পরে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুল মকিত ঘটনাস্থলে গিয়ে কর্তনকৃত গাছগুলো জব্দ রাখেন।

এব্যাপারে চলতি দায়িত্বরত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলামসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস