শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদক নির্মূলের দাবি এলাকাবাসীর...

কলারোয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী চক্রের রাসেল ডিবির হাতে আটক

কলারোয়ায় জেলা পুলিশ গোয়েন্দা শাখা(ডিবি)’র অভিযানে সীমান্তের মাদক ব্যবসায়ী চক্রের অন্যতম সদস্য রাসেল আটক হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম রাসেল হোসেন(২৪) সে কাকডাঙ্গা এলাকার আলমগীর হোসেনের পুত্র।

শনিবার (১০ জুন) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই গোপাল চন্দ্র বৈদ্য’র নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া মঠবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চক্রের অন্যতম সদস্য রাসেল’কে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এরপর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)’র অফিসার ইনচার্জ (ওসি)তারেক ফয়সাল ইবনে আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই মাদক ব্যবসায়ী রাসেলের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের মামলা। বিগত ২০১৮ সালের ০৬ নভেম্বর কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের চার বছরের এক শিশুকে ধর্ষণ করে এই রাসেল। পরে ভিকটিম শিশুটিকে সাতক্ষীরা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে ধর্ষণের বিষয় ও ধর্ষকের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। ঐ ঘটনার পর থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় উঠতি বয়সের ছেলেদের মাদক সেবনে আকৃষ্ট করে মাদক ব্যবসা চালাতে থাকে রাসেল।
এদিকে কলারোয়া সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য রাসেলকে আটক করায় সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’কে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী এবং ঐ মাদক ব্যবসায়ী চক্রের অন্য সদস্য ও গডফাদারদের দ্রুত গ্রেফতার করার মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে কলারোয়াকে মুক্ত করার দাবি জানান তারা।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা